Wednesday, June 10, 2026

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি চালিয়েছে সিআইডি (CID)! তদন্তের নামে পুলিশের অতিসক্রিয়তার বিরোধিতা করে বুধবার কলকাতা হাইকোর্টে মামলার আর্জি আইনজীবী কিশোর দত্তের (Kishore Dutta)। অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya)।

বিধানসভায় সই-কাণ্ডের তদন্তের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে তৃণমূলের ওই কার্যালয়ে যায় রাজ্যের গোয়েন্দা দফতর। সঙ্গে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিহিংসা মূলক রাজনৈতিক স্বার্থে এই কাণ্ড ঘটিয়েছেন বলেই তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, কোনও রকমের ওয়ারেন্ট, সাক্ষী ছাড়া তৃণমূলের দলীয় কার্যালয়ে তল্লাশি ও সিজার অপারেশন চালিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে স্ক্যান করে দলের ব্যক্তিগত তথ্য নেওয়া হয়েছে। এরপরই মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান আইনজীবী। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিলেও কবে শুনানি হবে তা জানা যায়নি।

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...