Sunday, April 5, 2026

কুস্তিগিরের মৃত্যু ঘিরে নাম জড়ালো অলিম্পিক্সে পদক জয়ী সুশীল কুমারের

Date:

Share post:

এক কুস্তিগিরের মৃত্যু ঘিরে নাম জড়ালো অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগির সুশীল কুমারের( sushil kumar)। এই ঘটনার জেরে সুশীলের নামে অভিযোগও দায়ের হল উত্তর দিল্লিতে। বেশ কিছু কুস্তিগিরের মধ্যে ঝগড়া এবং তা থেকে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। তার জেরেই প্রাণ হারালেন এক যুবক।

দিল্লি পুলিশের তরফে জানান হয়েছে, ছত্রসাল স্টেডিয়ামে দুই ব্যক্তির মধ্যে ঝামেলার জেরে  গুরুতর আত হয়েছেন সাগর কুমার নামক এক যুবক। সাগর কুমারকে  প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু বুধবার সকালে তিনি মারা যান। এছাড়াও পুলিশ সুত্রে জানানো হয়েছে সুশীল,সাগর, অমিত এবং আরও কয়েকজন কুস্তিগিরের মধ্যে ঝগড়া হয়। এবং মারামারি হয় স্টেডিয়ামে গাড়ি রাখার জায়গায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ কুস্তিগির। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃত্যুর আসল কারণ এখনও ঠিক করে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, সাগর এবং সোনু মাহালের মধ্যে ঝগড়া থেকে মাররামারি শুরু হয়। গুরুতর আহত হয়ে পড়েন সাগর। পরে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজস্থানের রঞ্জি দলের ক্রিকেটার বিবেক যাদব

Advt

Related articles

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...