Saturday, March 21, 2026

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মে মাসেই উড়ে যেতে পারে কোহলিরা

Date:

Share post:

করোনার ( Corona) কারণে মে মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ( world test championship final )খেলতে ইংল্যান্ড পাড়ি দিতে পারে ভারতীয় দল( india team)। ১৮ জুন থেকে ইংল‍্যান্ডের মাটিতে শুরু হওয়ার কথা বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ডের।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ খেলতে বিরাট বাহিনীর জুনের প্রথম সপ্তাহে যাওয়ার কথা থাকলেও, করোনার কারণে মে মাসেই ইংল‍্যান্ডে যাওয়ার পরিকল্পনা সাজাচ্ছে বিসিসিআই(bcci)। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে কথা বলা হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড সরকারের সঙ্গে। যাতে করোনার কারণে বিধিনিষেধ থাকলেও, কোহলিদের সেই দেশে যেতে কোন অসুবিধা না হয়।

তবে ইংল‍্যান্ডে পাড়ি দেওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দলের প্রত্যেক সদস্যর সম্পর্কে বিশদে জানাতে হবে ইংল্যান্ডের সরকারকে। ইংল‍্যান্ডে উড়ে যাওয়ার আগে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে হবে ভারতীয় দলকে। ইংল্যান্ড যাওয়ার আগে দল ঘোষণাও করে দিতে হবে বোর্ডকে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...