Friday, April 3, 2026

আইপিএল বন্ধ হওয়ার কারণ কী? জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

Date:

Share post:

মঙ্গলবারই করোনার ( Corona) কারণে বন্ধ হয়েছে আইপিএল( ipl)। ক্রিকেটারদের একের পর এক আক্রান্ত হওয়ার কারণে আইপিএল বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কী ভাবে ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন, তা বুঝতে পারছেন না বিসিসিআই প্রেসিডেন্ট( bcci president) সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)।

মহারাজের মতে বিভিন্ন শহরে যাতায়াতের সময় ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হয়েছেন। এক সংবাদমাধ্যমকে বিসিসিআই প্রধান বলেন,” আমার মনে হয় না জৈব সুরক্ষা বলয়ে কোনও ফাঁক ছিল। সুরক্ষা বলয় ভাঙার কোনও খবর আমরা পাইনি। কী ভাবে এমন হল বলা কঠিন। সারা দেশে এত মানুষ আক্রান্ত হচ্ছেন। কী ভাবে হচ্ছে বলা খুব মুশকিল। কী ভাবে করোনা ঢুকল জানি না। তবে যাতায়াতের সময় কোনও কিছু ঘটে থাকতে পারে। আমাদের এই বিষয়টা দেখতে হবে।”

দেশে করোনায় এই অবস্থায় অনেকেই বলেছিল দেশের বাইরে আরব আমিরশাহিতে আইপিএল অনুষ্ঠিত করতে। এই ব‍্যাপারে সৌরভ বলেন,” ইংল্যান্ড সিরিজ আমাদের দেশে আমরা সফল ভাবেই আয়োজন করেছিলাম। আইপিএল দেশে করার সিদ্ধান্ত যখন নেওয়া হয়, তখন করোনা আক্রান্তের সংখ্যা এত ছিল না। তাই আরবের নাম আলোচনা করা হলেও, দেশেই আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ”

আরও পড়ুন:যোগ‍্য নেতার কাজ করলেন ধোনি, সতীর্থদের আগে বাড়ি পৌঁছনোর ব‍্যবস্থা করলেন তিনি

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...