Friday, June 19, 2026

ভোট পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো ছবি প্রকাশ, ধরা পড়ে অবশেষে ক্ষমা চাইল বিজেপি

Date:

Share post:

রাজ্যে ভোট পরবর্তী হিংসার নমুনা তুলে ধরতে সম্প্রতি এক ভিডিও প্রকাশ করেছিল বিজেপি(BJP)। যে ভিডিওতে মৃত বিজেপি কর্মী বলে এক সাংবাদিকের ছবি তুলে ধরা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিজেপির কাণ্ডজ্ঞানহীন এই ধরণের কাজের জন্য দলটির তীব্র সমালোচনা করে টুইট করেন ওই সাংবাদিক। অবশেষে ধরা পড়ার পর ঘটনার দায় স্বীকার করে ক্ষমা চাইল গেরুয়া শিবির।

গত বুধবার শহরের এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক বৈঠক করে হিংসায় মৃতদের ছবিসহ এক ভিডিও প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রকাশ্যে চলে আসে বিজেপির মিথ্যাচার(BJP fake video)। ওই ভিডিওতে শীতলকুচিতে(Shital Kuchi) রাজনৈতিক হিংসায় মৃত বলে এমন এক ব্যক্তির ছবি তুলে ধরা হয়েছে যিনি আদেও এলাকার বাসিন্দা নন। পাশাপাশি দিব্যি বহাল তবিয়তে বেঁচে রয়েছেন পেশায় সাংবাদিক(journalist) ওই ব্যক্তি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর ভুয়ো ভিডিও প্রকাশের জন্য রীতিমতো মুখ পোড়ে গেরুয়া শিবিরের। অবশেষে সেই ঘটনায় ক্ষমা চেয়ে বিজেপি তরফে জানানো হয়েছে, “অভ্র বন্দ্যোপাধ্যায়ের একটি লেখা শেয়ার করতে গিয়ে ভুলবশত ওঁর ছবি বসে গিয়েছে’। অভ্রর লেখা একটি প্রতিবেদনও তুলে ধরে তারা।” কিন্তু অভ্রর প্রশ্ন, এই ভুলে তো মারাত্মক ক্ষতিও হতে পারত তাঁর! বৃহস্পতিবার টুইটারে তিনি লেখেন, ‘ভোট পরবর্তী হিংসায় মৃত না বলে ভুলবশত যদি কাউকে খুনে অভিযুক্ত বা ধর্ষণে অভিযুক্ত বলে দেখানো হত ওই ভিডিয়োয়, তা হলে কী অপূরণীয় ক্ষতি হত ভাবুন’।

প্রসঙ্গত, বিজেপি তরফে জানানো হয়েছিল বাংলায় ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে বিজেপির ৯ জনের। এই সংক্রান্ত যে ভিডিও বিজেপির সমস্ত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা যায় ইন্ডিয়া টুডের এক সাংবাদিক অভ্র বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তাকে মানিক মৈত্র(Manik Maitra) হিসেবে দাবি করে বলা হয় এই ব্যক্তি শীতলকুচিতে মারা গিয়েছেন। বিজেপির প্রকাশিত ৫ মিনিট ২৮ সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়ে ওঠে। বিজেপির প্রকাশিত এই ভিডিও দেখার পর তাজ্জব হয়ে যান ওই সাংবাদিক। এরপর অভ্র টুইটারে লেখেন, “আমি অভ্র বন্দ্যোপাধ্যায়, জীবিত রয়েছি। শীতলকুচি থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে রয়েছি। বিজেপি আইটি সেল এখন দাবি করছে যে আমি মানিক মৈত্র এবং শীতলকুচিতে মারা গিয়েছি। দয়া করে এই ভুয়ো পোস্টগুলিতে বিশ্বাস করবেন না এবং দয়া করে দু:শ্চিন্তা করবেন না। আমি আবার বলছি: আমি বেঁচে আছি (এখনও)”।

আরও পড়ুন:সন্ত্রাসের অজুহাতে স্পিকার নির্বাচন বয়কট গণতন্ত্রের অপমান, বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভ্র জানান, ‘গোটা ঘটনায় আমি হতবাক। সকালে ঘুম থেকে ওঠার পর ১০০ টার বেশি মিসড কল দেখি আমি। কী ঘটেছে জানার চেষ্টা করতে আমার এক বন্ধু জানায় বিজেপি আইটি সেল আমার ছবিটি মানিক মৈত্রর জায়গায় ব্যবহার করেছে। এই মানিক মৈত্র না কি শীতলকুচিতে মারা গিয়েছেন বলে অভিযোগ। এরপর টুইট করে আমাকে জানাতে হয় আমি বেঁচে আছি।’ বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন অভ্র।

Advt

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...