Friday, June 19, 2026

আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের মৃত্যু সংবাদ ভুয়ো বলে জানাল হাসপাতাল ও দিল্লি পুলিশ

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতাল(AIIMS Hospital) মৃত্যু হয়েছে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের(Chhota Rajan)। শুক্রবার এমনই এক তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ্যে এলেও এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছে এইমস হাসপাতাল কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশ(Delhi Police)।

সূত্রের খবর, গত ২৬ এপ্রিল দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজেন্দ্র সদাশিব নিকালজে ওরফে ছোটা রাজন। সম্প্রতি, তার শরীরের একাধিক অঙ্গ কাজ করছিল না বলে জানা যায় সংবাদমাধ্যমে তরফে। পাশাপাশি দাবি করা হয় করোনা আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে মৃত্যু হয়েছে ছোটা রাজনের। যদিও সে দাবি সম্পূর্ণ নাচক করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশ।

আরও পড়ুন:টিকাকরণ নিয়ে একটাই নীতি নিক কেন্দ্র, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

উল্লেখ্য, ২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেপ্তার করা হয় রাজনকে।’ডি-কোম্পানি’র হিট লিস্টে ছিলেন তিনি। রাজনকে একাধিকবার হত্যা করার চেষ্টা করেছে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ তথা অন্যতম সেনাপতি ছোটা শকিল। করাচি থেকে রাজনের নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিল দাউদ। প্রসঙ্গত, ২০১৮ সালে সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডে রাজন-সহ ৯ দোষীর যাবজ্জীবন জেলের সাজা শোনায় আদালত। তারপর থেকেই দিল্লির তিহার জেলে রাখা হয়েছিল তাকে। সম্প্রতি অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই ছোটা রাজন।

Advt

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...