Monday, April 13, 2026

তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন স্ট্যালিন

Date:

Share post:

২ মে নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় তামিলনাড়ুর শাসকদল AIDMK ও তার জোট সঙ্গী বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে DMK। নির্বাচন জয়ের পর শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্ট্যালিন(MK Stalin)। করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ অনাড়ম্বরভাবে চেন্নাইয়ের(Chennai) রাজভবনে শপথ বাক্য পাঠ করেন স্ট্যালিন। রাজভবনে এদিন তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত।

পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে শুক্রবার সকালে সাদা শার্ট ও ধুতি পরিহিত স্ট্যালিনকে রাজভবনে ঢুকতে দেখা যায়। এরপর সমস্ত নিয়ম-নীতি মেনে তামিল ভাষায় শপথ বাক্য পাঠ করেন বর্ষীয়ান এই নেতা। স্ট্যালিনের পাশাপাশি রাজ্যপালের পৌরহিত্যে এদিন রাজভবনে ৩৩ জন মন্ত্রী ও শপথ বাক্য পাঠ করেছেন। এই নিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে ষষ্ঠবার সরকার গঠন করল ডিএমকে। জানা গিয়েছে শুক্রবার তামিলনাড়ু জল সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এস দুরাইমুরুগান। পুর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে এন নেহেরু। উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে শপথ নেন কে পনমুদি। কৃষি মন্ত্রী হিসেবে শপথ নিতে দেখা গিয়েছে এম আর কে পন্নিরসেলভামকে।

আরও পড়ুন:বিরোধী দলনেতা : ওয়াক ওভার নয়, গোপন ব্যালটে ভোট চাইছে আদি বিজেপি

প্রসঙ্গত, জয়ললিতা ও করুণানিধিহীন এ বারের তামিলনাড়ু ভোটের দিকে নজর ছিল সবপক্ষেরই। এক দশক ধরে সেখানে ক্ষমতায় থাকা AIDMK-র হাত ধরে বিজেপি সেখানে ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ১১৮ আসনের ধারেকাছেও পৌঁছতে পারেনি আম্মার দল। অন্যদিকে ডিএমকে ম্যাজিক ফিগার পেরিয়ে ১৩৩ টি আসনে জয়লাভ করে। কংগ্রেস পায় ১৮ টি আসন।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...