Wednesday, June 24, 2026

এবার অক্সিজেনের খোঁজ দেবে আরজিকর জুনিয়র চিকিৎসকদের অ্যাপ 

Date:

Share post:

আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়েছিল বছর পঞ্চাশের ব্যক্তির। পরিচিত চিকিৎসক পরামর্শ দেন, অবিলম্বে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হবে। হাজারো খোঁজ করেও রাতে কোনও হাসপাতালের ব্যবস্থা করতে পারলেন না প্রৌঢ়ের পরিজন। অগত্যা সিদ্ধান্ত নিলেন, বাড়িতেই অক্সিজেন দিয়ে কোনও মতে রাতটা কাটাবেন। কিন্তু অক্সিজেন সিলিন্ডার মিলবে কোথায়?
প্রায় সারা রাত ধরে একের পর এক ফোন ঘুরিয়ে, এমনকি শহরের বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খোঁজ চালিয়েও সিলিন্ডার জোগাড় করতে পারেননি ওই প্রৌঢ়ের পরিজন। অগত্যা শেষমেশ ভাগ্যের উপরেই পুরো বিষয়টি ছেড়ে দিয়েছিলেন।
কিছু ফোন নম্বর বলছে অক্সিজেন জোগাড় করে দেবে, কেউ আবার বেড। কেউ আবার দিচ্ছে ডাক্তারের খোঁজ। কিন্তু বেশকিছু ক্ষেত্রে একাধিক নম্বর দেখা গিয়েছে ভুয়ো। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য এগিয়ে এসেছেন আর জি কর হাসপাতালের কিছু জুনিয়র ডাক্তার।
তারা জানিয়েছেন , বেশ কিছুদিন ধরে গ্রামের মানুষ ফোন করে অক্সিজেনের খোঁজ ও হাসপাতালে বেডের খোঁজ করছিলেন।
এরপরই কাজে নেমে পরেন আরজিকরের জুনিয়র চিকিৎসকরা । যেখানে সঠিক যাচাই করা ফোন নম্বর এক ক্লিকেই পাওয়া যাবে।
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই হাসপাতালের চিকিৎসক মৃণ্ময় দাস। তিনি জানিয়েছেন ,  ডাক্তারি পড়ার পাশাপাশি অ্যাপ তৈরি তার হবি। আর সেই হবিকে কাজে লাগিয়ে মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছেন তিনি । তাকে সাহায্য করেছেন সহপাঠীরা।

অ্যাপটির নাম-  ‘People Care Network ‘ 


কীভাবে সাহায্য করবে এই অ্যাপ?
জানা গিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোন নম্বরগুলোতে ফোন করে তাঁর সত্যতা যাচাই করে, সেটি অ্যাপে তোলা হচ্ছে। কিন্তু কয়েকজনের পক্ষে সেটি সম্ভব নয়। বিভিন্ন জায়গা থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রায় ২৫০ স্বেচ্ছাসেবক দিনরাত পরিশ্রম করছেন।
এই অ্যাপের জন্য তৈরি করা হয়েছে হয়েছে ডেটাবেস। যার জন্য রয়েছে আলাদা ইউজার আইডি রয়েছে পাসওয়ার্ড পদ্ধতি। প্রত্যেক সদস্যের জন্য পৃথক ইউজার আইডি ও পাসওয়ার্ড আছে। ব্যাকএন্ডে ঢুকে সেই ডেটবেসে লগইন করে তার যাচাই করা তথ্য সে আপলোড করে দিচ্ছে। তা সরাসরি অ্যাপে পৌঁছে যাচ্ছে।
আপনি অ্যাপে ঢুকে নিজের লোকেশন সিলেক্ট করলেই আপনার কাছাকাছি কোথা থেকে পরিষেবা পেতে পারেন, জেনে যাবেন।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...