Tuesday, June 23, 2026

রিপোর্ট নেগেটিভ, কিন্তু উপসর্গ স্পষ্ট হলেই রোগীকে কোভিড ওয়ার্ডে ভর্তি নিতে হবে, নয়া নির্দেশিকা কেন্দ্রের

Date:

Share post:

করোনা টেস্টের ( coronavirus test)রিপোর্ট নেগেটিভ। কিন্তু শরীরে উপসর্গ স্পষ্ট। এমন রোগীকে আর ফিরিয়ে দেওয়া চলবে না ভর্তি নিতে হবে হাসপাতালের কোভিড ওয়ার্ডে (covid ward)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শনিবার এমনই নয়া নির্দেশিকা জারি করেছে। দেশজুড়ে এমন বহু রোগী হয়রানির শিকার হচ্ছেন, যাদের কোভিড রিপোর্ট স্পষ্ট নয় কিন্তু শরীরে করোনা সংক্রমনের সমস্ত উপসর্গ স্পষ্ট। চিকিৎসকদের মতে এসব রোগীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা না হলে তাদের থেকে আরও বহু মানুষ সংক্রমিত হতে পারেন। যা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এবার কোভিড রোগীর ভর্তির ক্ষেত্রে নীতি বদল করল স্বাস্থ্যমন্ত্রক। রিপোর্ট নেগেটিভ হলেও এবার থেকে কোভিড হাসপাতালে ভর্তির ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না।

বর্তমান পরিস্থিতির নিরিখে রোগীর ভর্তির নীতিতে বেশ কিছু উল্লেখযোগ্য বদল আনল স্বাস্থ্য মন্ত্রক। শনিবারই সেই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, কোনও অজুহাতেই রোগীকে ফেরানো যাবে না।’ প্রতিটি রাজ্য সরকারকেও এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। অসুস্থ রোগীর চিকিৎসা যাতে দ্রুত হয়, সে দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। করোনার চিকিৎসা হয় এমন হাসপাতালে ভর্তির জন্য কোভিড টেস্টের রিপোর্ট বাধ্যতামূলক নয়। করোনা সন্দেহ করা হলে, সেই রোগীকে সাসপেক্ট ওয়ার্ডে রাখতে হবে। প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সবই দিতে হবে । রোগী অন্য শহরের বাসিন্দা হলেও তাঁকে ভর্তি করাতে হবে। যে শহরে হাসপাতাল অবস্থিত সেই শহরের বাসিন্দা হওয়ার কোনও সরকারি প্রমাণপত্র না দিতে পারলেও রোগীকে উপযুক্ত চিকিৎসা না দিয়ে ফেরানো যাবে না।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...