Saturday, April 4, 2026

ব্রিটেন থেকে ভারতের পথে কোভিড সরঞ্জাম বোঝাই বিশ্বের বৃহত্তম কার্গো প্লেন

Date:

Share post:

এদেশে কোভিড পরিস্থিতি ক্রমেই সঙ্গীন হয়ে উঠছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে ব্রিটেন।কোভিড-সরঞ্জাম বোঝাই পৃথিবীর সবচেয়ে বড় কার্গো প্লেনটি নর্দান আয়ারল্যান্ড থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ ব্রিটিশ সরকার সূত্রে জানা গিয়েছে , শুক্রবার রাতে এই প্লেনে ১০০০টি ভেন্টিলেটর, তিনটি ১৮ টন অক্সিজেন জেনারেটর নিয়ে আসছে । সরঞ্জাম পাঠানোতে সাহায্য করেছে ‘দ্য ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ (এফসিডিও) সংস্থা ৷
সব ঠিকঠাক থাকলে, এই বিশাল অ্যান্টনোভ ১২৪ এয়ারক্রাফ্ট দিল্লিতে পৌঁছবে রবিবার সকাল ৮টা নাগাদ ৷ এর পর ইন্ডিয়ান রেড ক্রস সামগ্রীগুলি বিভিন্ন হাসাপাতালে পাঠানোর ব্যবস্থা করবে ৷
ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাব বলেছেন, “এই জীবনদায়ী সরঞ্জামগুলি ভারতের হাসাপাতালে লড়তে থাকা কোভিড রোগীদের সুস্থ করে তুলতে সাহায্য করবে।
জানা গিয়েছে,
৪০ ফুটের অক্সিজেন জেনারেটর ইউনিট প্রতি মিনিটে ৫০০ লিটার পর্যন্ত অক্সিজেন উৎপাদন করতে পারবে, যা একসঙ্গে ৫০ জন মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দিতে সক্ষম ৷

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...