Wednesday, June 24, 2026

কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নির্বাচনী আইন সংস্কারের দাবি মমতার

Date:

Share post:

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী(chief minister) হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায(Mamata Banerjee)। এরপর শনিবার বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে(election commission) কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী। কমিশনকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে তোপ দাগার পাশাপাশি অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত বলে জানালেন তিনি। পাশাপাশি কমিশনের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলে মমতা বলেন, ‘নির্বাচন কমিশন সাহায্য না করলে বিজেপি(BJP) ৩০ টা আসনও পেত না।’

একুশের মহাযুদ্ধে একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তিনি অভিযোগ করেছেন, বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করে জাতীয় নির্বাচন কমিশন। তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিন বিধানসভায়(assembly) দাঁড়িয়ে ফের একবার কমিশনের বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, “নির্বাচন কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে। চিরকূট দিয়ে বদলি করে দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের। বিজেপির সুবিধা করে দিতে ওদের কথা শুনে ইচ্ছামত যা খুশি তাই করেছে।” পক্ষপাত প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে ব্যান করেছে অথচ যারা উস্কানিমূলক কথা বলেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি”। নির্বাচন কমিশনের এহেন পক্ষপাতদুষ্টতা বন্ধ করার জন্য এদিন বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “অবিলম্বে নির্বাচনী আইন সংস্কার হওয়া উচিত।”

আরও পড়ুন:বিজেপি ‘ডবল ইঞ্জিন’ সরকার চেয়েছিল, মানুষ আমাদের ডবল সেঞ্চুরি দিয়েছে: মমতা

এছাড়াও শনিবার বিধানসভা থেকে বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী হিংসা প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি জনগণের রায় সহ্য করতে পারছে না। ওদের উত্তেজনা যেন আমাদের উত্তেজিত না করে। বাংলা এমন জায়গা যেখানে সব ধর্ম মিলেমিশে থাকে। নজর রাখুন, এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে। বাংলার মানুষ ভাগাভাগি, দাঙ্গা পছন্দ করে না। অনেক চেষ্টা করেছে। ২৯ তারিখ বীরভূমে ভোট, ২৭ তারিখে কেষ্টর বাড়িতে সিবিআই (CBI) পাঠিয়েছে। আমাকে ব্যান করেছে অথচ যারা উস্কানিমূলক কথা বলেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” পাশাপাশি ফেক ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা নিয়ে যা ভিডিও পোস্ট হয়েছে, তার ৯৯% ফেক। মানুষকে গিয়ে বোঝান, এ সব প্রচার মিথ্যা।” পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা থামাতে রং না দেখে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দেন তিনি।

Advt

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...