Wednesday, June 24, 2026

হ্যাট্রিক! তৃতীয়বার বিধানসভার অধ্যক্ষের আসনে বিমান বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

তৃতীয়বারের জন্য আনুষ্ঠানিকভাবে বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। শনিবার বিধানসভায় স্পিকার নির্বাচন অধিবেশনে বিজেপির কোনও বিধায়কই আসেননি। তাই বিরোধী শূন্য সভায় ধ্বনি ভোটেই বিমানের নাম পাশ হয়। ১৭ তম বিধানসভায় তাঁকে তৃতীয়বারের জন্য তাঁকে অধ্যক্ষ নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর বিমান বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন অধিবেশনের শুরুতেই পার্থ চট্টোপাধ্যায় অধ্যক্ষ হিসাবে বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, তাপস রায়, নির্মল ঘোষ সে প্রস্তাব সমর্থন করেন। যেহেতু বিরোধী বেঞ্চে এদিন কেউ ছিল না তাই কোনও মতবিরোধ ছাড়াই অধ্যক্ষের নামে সিলমোহর পড়ে। তৃতীয়বারের জন্য স্পিকারের দায়িত্ব নিয়ে সকলকে ধন্যবাদ জানান বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন শপথ নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বর্ণময় বিধানসভা। শিক্ষক আছেন, চলচ্চিত্র জগতের মানুষ আছেন, সমাজসেবী আছেন। এটার গরিমা বজায় রাখার দায়িত্ব আপনাদের। অধিবেশন শুরু হলে নিয়মিত বিধানসভায় আসবেন।” বক্তব্য রাখার সময় বিমান বন্দ্যোপাধ্যায় সবাইকে সভায় অংশ নেওয়ার অনুরোধ করেন। বিধায়ক হিসাবে মানুষের পাশে থেকে দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেন।
শনিবার অধ্যক্ষ নির্বাচনের জন্যই এই অধিবেশন ছিল। এদিনের পরই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয় অধিবেশন। ফের ২ জুলাই বিধানসভার অধিবেশন শুরু হবে বলে জানা গেছে।

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...