Wednesday, June 24, 2026

বিজেপি ‘ডবল ইঞ্জিন’ সরকার চেয়েছিল, মানুষ আমাদের ডবল সেঞ্চুরি দিয়েছে: মমতা

Date:

Share post:

নির্বাচন পূর্বে বঙ্গে ডবল ইঞ্জিন(Double engine) সরকারের দাবি তুলে সরব হওয়া বিজেপিকে(BJP) নাস্তানাবুদ করেছে তৃণমূল। ২১৩ আসন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শনিবার নয়া মুখ্যমন্ত্রী(chief minister) হিসেবে বিধানসভায়(assembly) প্রথম ভাষণে বাংলার মানুষকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানিয়ে দিলেন, “বিজেপি ডবল ইঞ্জিন সরকার চেয়েছিল, কিন্তু বাংলার মানুষ আমাদের ডবল সেঞ্চুরি দিয়েছে।” এছাড়াও এদিনের ভাষণে নির্বাচন কমিশনের(election commission) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, কমিশন সাহায্য না করলে ৩০ টির বেশি আসন পেত না বিজেপি।

তৃতীয়বারের জন্য বাংলা মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই বাংলার মানুষকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ‘বিভেদের রাজনীতি’ নিয়ে বাংলায় ডবল ইঞ্জিন সরকারের দাবি তোলা বিজেপিকে এক হাত নিয়ে মমতা বলেন, বিজেপি ডবল ইঞ্জিন সরকার চেয়েছিল, কিন্তু বাংলার মানুষ আমাদের ডবল সেঞ্চুরি দিয়েছে। বাংলা দখলের উদ্দেশ্যে বিজেপি যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে সে কথা তুলে ধরে মমতা বলেন, ‘আমাদের বিরুদ্ধে পাইপ দিয়ে যেন টাকার স্রোত বওয়ানো হয়েছে। এই টাকায় ভারতের সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া যেত। মাত্র ৩০ হাজার কোটি দিলেই সবাইকে নিখরচায় তা দেওয়া যেত।’

একইসঙ্গে তিনি আরো বলেন, “বিজেপি জনগণের রায় সহ্য করতে পারছে না। ওদের উত্তেজনা যেন আমাদের উত্তেজিত না করে। বাংলা এমন জায়গা যেখানে সব ধর্ম মিলেমিশে থাকে। নজর রাখুন, এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে। কেউ হিংসা করতে চাইলে, এফআইআর করুন। বাংলার মানুষ ভাগাভাগি, দাঙ্গা পছন্দ করে না। অনেক চেষ্টা করেছে। ২৯ তারিখ বীরভূমে ভোট, ২৭ তারিখে কেষ্টর বাড়িতে সিবিআই (CBI) পাঠিয়েছে। আমাকে ব্যান করেছে অথচ যারা উস্কানিমূলক কথা বলেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” পাশাপাশি ফেক ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা নিয়ে যা ভিডিও পোস্ট হয়েছে, তার ৯৯% ফেক। মানুষকে গিয়ে বোঝান, এ সব প্রচার মিথ্যা। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা থামাতে রং না দেখে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দেন তিনি।”

সবকিছু পাশাপাশি এদিন বাম-কংগ্রেসদের ব্যর্থতা প্রসঙ্গেও দুঃখ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভার ৪৬ বছরের ইতিহাসে এই প্রথম বাম কংগ্রেস ছাড়া বিধানসভা চলবে।’ তবে এই ব্যর্থতার জন্য বাম সংগঠনকে দায়ী করে মমতা জানান, ‘আজও যারা অহঙ্কারী, তাঁদের পতন অবশ্যম্ভাবী।’

Advt

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...