Tuesday, June 23, 2026

নারদ কাণ্ড : এবার ৩ বিধায়ক এবং শোভনের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশের অনুমতি রাজ্যপালের

Date:

Share post:

নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন ৪ বিধায়কের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশ করার অনুমতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই ৪ জনের মধ্যে তিন জন একুশের নির্বাচন জিতে আবার বিধায়ক হয়েছেন। তাঁরা হলেন, ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়। তৎকালীন এক বিধায়ক হলেন শোভন চট্টোপাধ্যায়। নারদকাণ্ডে আরও এক অভিযুক্ত হলেন বর্তমান বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে তাঁর নাম অনুমোদনের তালিকায় নেই।

সিবিআই-এর একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাজ্যপালের কাছ থেকে চার্জশিট দেওয়ার অনুমতি পাওয়ার ফলে দুর্নীতি দমন আইনের ৭ নম্বর ধারায় এঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া যাবে।

আরও পড়ুন-কোভিড মোকাবিলায় কেন্দ্র রাজ্যকে সবরকম সহায়তা করবে, মমতাকে চিঠি লিখে আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে নারদকাণ্ড নিয়ে মামলা হয় এবং হাই কোর্টে নির্দেশে তদন্তে নামে সিবিআই। মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মামলা হয়। তার মধ্যে ছিলেন তৃণমূলের তৎকালীন ৭ সাংসদ। তাঁদের মধ্যে সুলতান আহমেদ তদন্ত চলাকালীন মারা যান। বাকি ৬ সাংসদের মধ্যে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বাকি ৪ জনের মধ্যে রয়েছেন তৃণমূলের ৪ জন সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দার।

সিবিআই সূত্রে খবর, এই ৬ সাংসদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার প্রয়োজনীয় অনুমতি লোকসভার অধ্যক্ষের কাছে অনেকদিন আগেই চাওয়া হয়েছে। এখনও সেই অনুমোদন আসেনি।

Advt

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...