Saturday, April 4, 2026

শপথ নিয়েই ‘অশোকদা’র বাড়িতে শঙ্কর, পাহারায় বিজেপি নেতারা

Date:

Share post:

বিধায়ক হিসেবে শপথ নিয়ে শিলিগুড়িতে নেমেই সোজা অশোক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপির শঙ্কর ঘোষ।

হয়তো দুজনের মধ্যে অনেক কথাই হতে পারত। কিন্তু, বিজেপির এক জেলা নেতা আগাগোড়া শঙ্করবাবুর সঙ্গে ছিলেন। এমনকি, অশোক ভট্টাচার্য যখন শঙ্করকে বাইরের ঘরে না বসিয়ে ভেতরের ঘরে নিয়ে যান, তখনও বিজেপির জেলা নেতা ছায়ার মতো সেখানে ঢুকে বসে পড়েন। দুজনের মধ্যে সৌজন্য মূলক কুশল বিনিময় হয়। শঙ্করবাবু অশোকবাবুকে বই উপহার দেন। তার পরে শিলিগুড়ির করোনা পরিস্থিতি নিয়ে দু চার কথার পরে অশোকবাবুই ‘ঠিক আছে তা হলে’ বলে বুঝিয়ে দেন সাক্ষাতের সময় শেষ। শঙ্করবাবু পরে জানান, অশোকদার কাছে অনেক কিছু শিখেছি, উনি অভিভাবকের মতো শিখিয়েছেন। তা ভুলি কি করে!

আরও পড়ুন- নষ্ট হচ্ছে ভ্যাকসিন, টিকার অপচয় রোধে রাজ্যগুলিকে বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

ঘটনা হল, এই অশোকবাবুর বিরুদ্ধেই পরোক্ষে নানা অভিযোগ তুলে দলে দমবন্ধ হয়ে যাচ্ছে বলে বিজেপিতে নাম লিখিয়ে টিকিট পেয়েছিলেন শঙ্কর। বিজেপি ক্ষমতায় এলে এবং জিতলে শঙ্কর ভাল পদ, মন্ত্রিত্ব পাওয়ার গুঞ্জন কম ছিল না। কিন্তু, বিজেপি তিন অঙ্কে পৌঁছাতে পারেনি। ফলে, আগামী পাঁচ বছরে শঙ্কর ঘোষের পক্ষে শহরের জন্য কতটা কি করা সম্ভব তা তিনিও জানেন ও বোঝেন। সূত্র অনুযায়ী, তাই শঙ্কর ঘোষ হয়তো একান্তে বসে রাজনৈতিক অভিভাবকের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু, বিজেপি সূত্র বলছে, শঙ্করবাবু অশোকবাবুর বাড়ি যাবেন বলার পরে জেলার একজন নেতাকে সঙ্গে দেওয়া হয়।

এক মাস আগে যাঁকে তুলোধোনা করেছিলেন, ভোটে তাঁকে হারানোর পরে বাড়িতে দেখা করাটা রাজনৈতিক সৌজন্য বলে মনে করছেন নেতাদের অনেকেই। আদতে শুধুই সৌজন্য নাকি হাতে এখনও চে গুয়েভারার ট্যাটু থাকা শঙ্করের কি ফের দম নিতে কোনো কষ্ট শুরু হয়নি তো? সবে তো শুরু। সময়ই সব বলবে।

আরও পড়ুন- সন্তান তৃতীয় লিঙ্গের হওয়ায় বাবা-মাকে মাতবরদের এলাকা ছাড়ার নির্দেশ;  আটক ২

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...