Wednesday, June 24, 2026

‘আমার পদত্যাগ নিয়ে কিছু বলা হলে, তা আজগুবি গল্প’, জল্পনা ওড়ালেন বিমান বসু

Date:

Share post:

রাজ্য বিধানসভা স্বাধীনতার পর এই প্রথমবার বামশূন্য হলেও ইস্তফার জল্পনায় জল ঢাললেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ শনিবার তিনি বলেছেন, এসব আজগুবি গল্প। তাঁর কথায়, “আমার পদত্যাগ নিয়ে কিছু বলা হলে, সেটা আজগুবি গল্প।” বামেদের এই শোচনীয় ফলের পর গত কয়েকদিন ধরেই বামফ্রন্ট চেয়ারম্যানের পদ থেকে বিমান বসুর পদত্যাগ নিয়ে জল্পনা চলছিলো। এদিন তা উড়িয়ে দিলেন বিমান বসু৷

বাম-কংগ্রেস জোটের বেনজির ভরাডুবিকে এদিন ‘ডিজাস্টার’ বলে মন্তব্য করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। এদিন আলিমুদ্দিনে এক সাংবাদিক বৈঠকে বিমানবাবু বলেছেন, “বাম ও কংগ্রেসের ডিজাস্টার রেজাল্ট হয়েছে।”একুশের ভোটে বাম-কংগ্রেস একটিও আসন পায়নি। মাত্র একটি আসনে জয় পেয়েছে মোর্চার শরিক আইএসএফ। এদিন নাম না করে পরাজিত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে নিশানা করে বিমান বসুর বার্তা, “ফলাফল নিয়ে কেউ কিছু বলে থাকলে নিজের দায়িত্বে বলেছেন।” প্রসঙ্গত, ফলপ্রকাশের দিনেই তন্ময় ভট্টাচার্য এই বিপর্যয়ে দলের শীর্ষ নেতৃত্বকেই নিশানা করেছিলেন। তা নিয়ে ব্যাপক শোরগোলও হয় রাজনৈতিক মহলে। তন্ময়বাবুকে শো-কজও করা হয়৷

আরও পড়ুন- শপথ নিয়েই ‘অশোকদা’র বাড়িতে শঙ্কর, পাহারায় বিজেপি নেতারা

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...