Saturday, April 4, 2026

টিকা পাঠায়নি কেন্দ্র, ঘাটতি মেটাতে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি থেকে টিকা কিনল রাজ্য

Date:

Share post:

ভোটের পরই বিনামূল্যে রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতি মত একাধিকবার কেন্দ্রের কাছে টিকার পাঠানোর আর্জি চেয়ে চিঠি পাঠানোর পরও কাজ হয়নি। তাই শেষমেশ রাজ্যের কোষাগারের টাকা খরচ করে বিভিন্ন সংস্থাগুলি থেকে ৫ লক্ষ কোভিড টিকা কেনার বরাত দেওয়া হয়েছিল। তারমধ্যে রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে ২ লক্ষ কোভ্যাক্সিন এসে পৌঁছেছে। কোষাগার থেকে মোটা অংকের অর্থ খরচ করে এই ভ্যাকসিন কিনল রাজ্য। টিকার সঙ্কট মেটাতে গড়ে ভায়াল পিছু ৫০০ টাকা দামে কোভ্যাক্সিন কিনল রাজ্য সরকার।
রবিবার সকাল ৮টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে কোভ্যাক্সিন কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়। সেখান থেকে পুলিশি নজরদারিতে ভ্যাকসিনগুলিকে বাগবাজার সেন্ট্রাল মেডিকাল স্টোরে পাঠানো হয়। সেখান থেকে আজই ভ্যকসিনগুলি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে। এরফলে রাজ্যে টিকার ঘাটতি খানিকটা হলেও মুকুব করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ।
মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়ার পরই টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউটকে চিঠি লেখেন স্বাস্থ্যদফতরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম। চিঠিতে জানানো হয়, রাজ্যে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ৫ লক্ষ কোভিড টিকা মজুত করার পরও অন্যান্য টিকা রাখার যথেষ্ট জায়গা থাকবে। তাছাড়া রাজ্য ইতিমধ্যে কোল্ড চেন তৈরি করে ফেলেছে। যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতারাতি টিকা পৌঁছে দেওয়া যাবে। আর আজই রাজ্যে এসে পৌঁছল লক্ষাধিক কোভ্যাক্সিন।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...