Wednesday, June 24, 2026

‘মাদার্স ডে’ উপলক্ষ্যে গুগল ডুডলের বিশেষ আয়োজন

Date:

Share post:

মায়েদের জন্য কোনও একটা দিন বেছে নিয়ে সম্মান দেওয়া বোধ হয় না। যদিও অনেকেই মনে করেন বিশেষ কোনও দিন মাকে নিয়ে আলাদা করে আনন্দ করা বা মাতামাতি করায় ক্ষতি কি! এই সুযোগে মাকে উপহারও দেন কেউ কেউ। তবে অনেকেই মনে করেন মাতৃদিবস পালন করা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। এনিয়ে অবশ্য তর্ক বিতর্কের শেষ নেই। তবে এরমাঝেই মাতৃ দিবসকে সম্মান দিয়ে গুগল বানিয়েছে একটি চমৎকার গুগল ডুডল। প্রখ্যাত ইলাস্ট্রেটর ওলিভিয়া হোয়েন মায়েদের জন্য এই অসম্ভব সুন্দর ইলাস্ট্রেশনটি বানিয়েছেন।
৯ই মে নয়, মে মাসের দ্বিতীয় রবিবার ভারতে মাতৃদিবস পালিত হয়। আজকের এই দিনটিকে মনে রেখেই মাতৃদিবসের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গুগল ডুডলে দেখা যাচ্ছে, বর্ণময় এক অকৃত্রিম ভালোবাসার ছবি। প্রতিবারই বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে গুগল তাঁদের ডুডলের মাধ্যমে বিশেষ সম্মান জানিয়ে থাকে। তবে এবারের এই বিশেষ দিনের ডুডলও মনে ধরেছে নেটাগরিকদের।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে মাদার্স ডে-র প্রচলন শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ১৯০৮ সালে আনা জারভিস তাঁর মায়ের জন্য প্রথম এই দিনটিকে মাতৃদিবস হিসেবে পালন করেছিলেন। আনার মা প্রয়াত হওয়ার পর পশ্চিম ভার্জিনিয়ার সেন্ট অ্যান্ড্রুস চার্চে গড়ে তোলা হয়েছে মাতৃদিবসের জন্য বিশেষ সৌধ। সেই শুরু। তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে মাদার্স ডের প্রচলন শুরু হয়।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...