Saturday, April 4, 2026

এক টাকায় পেট পুরে নিরামিষ আহার

Date:

Share post:

দেশজুড়ে করোনা পরিস্থিতিতে বেসামাল সংক্রমণ। লকডাউনের জেরে অনেকেই কাজ হারিয়েছেন। বাজার আংশিক সময়ের জন্য খোলা। ট্রেন বন্ধ। তাতে রোজগার হারিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। তাই অর্থের  অভাবে কোনও মানুষ যাতে অভুক্ত না থাকেন, সেই জন্য এগিয়ে এল মুর্শিদাবাদের সামশেরগন্জ থানা পাড়ার পুজো কমিটি। মাত্র এক টাকার বিনিময়ে পেট পুরে ভাত, ডাল, তরকারি । সঙ্গে দেওয়া হচ্ছে একটি মিষ্টিও। মানতে হবে শুধু করোনা বিধিনিষেধ। সকালে পুজো কমিটির কাছ কুপন সংগ্রহ করলেই দুপুরে মিলবে খাবার।

রাজ্যে এখনও পূর্ণ লকডাউন শুরু হয়নি। কিন্তু লোকাল ট্রেন বন্ধের জেরে অনেকেই শহরে গিয়ে বেচাকেনা করতে পারছেন না। এই দুর্দিনে অসহায় মানুষদের সাহাযার্থে শুক্রবার থেকে থানা পাড়া পুজো কমিটি সেই অভুক্ত মানুষদের পাশে দাঁড়ালেন। সকাল ৮টা

থেকে ১০টার মধ্যে মাথা পিছু এক টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করে দুপুরে সেই কুপন দেখিয়ে খাবার নিতে হবে। প্রথম দিনেই প্রায় একশো জনকে তাঁরা খাবার দিয়েছেন।

পুজো কমিটির সদস্য রামকৃষ্ণ সিংহ বলেন, ট্রাস্টের জমানো টাকা ও চাঁদা নিয়েই এই আয়োজন করছেন তাঁরা। পাশাপাশি দীনদরদি রামকৃষ্ণবাবু জানান,  ‘‘আমরা নাম ঠিকানা এ সব কিছুই দেখছি না। সকলেই খাবার পাবেন। একটা করে টাকা নেওয়া হচ্ছে ইচ্ছে করে, যাতে কেউ নিজেকে ছোট না ভাবেন। তাঁরা যেন মনে করেন, তাঁরা পয়সা দিয়ে কিনেই খাচ্ছেন।’’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...