Saturday, April 4, 2026

টানা ৪ দিন ভারতে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের বেশি, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪,০৯২ জনের

Date:

Share post:

টানা ৪ দিন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ছড়ালো ৪ লাখের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। তবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা শনিবারের তুলনায় খানিকটা কম। শনিবার মৃত্যু হয়েছিল ৪ হাজার ১৮৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৯২ জনের।

এই মূহুর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪। একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৪৪ জন। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৩ লক্ষ ১৭ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে উঠেছেন। রবিবার পর্যন্ত ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৩৬ হাজার ৬৪৮ জন। এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩৬২ জনের।

আরও পড়ুন-শুধু টিকা নয়, এবার করোনা মোকাবিলায় আসতে চলেছে খাওয়ার ওষুধ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৮ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ কোটি ২২ লক্ষ ৭৫ হাজার ৪৭১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২০ লক্ষ ৯৩ হাজার ১১৯ জন। এখনও পর্যন্ত ১৬ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৬৬৩ জন টিকা পেয়েছেন ভারতে।

মহারাষ্ট্রে একদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৬০৫ জন। মৃত্যু হয়েছে ৮৬৪ জনের। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৯৭ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৩৬জন, মৃত্যু হয়েছে ১২৭ জনের।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...