Tuesday, June 23, 2026

শিশিরকে তুলোধনা তৃণমূলের, স্পিকারের কাছে যাচ্ছে চিঠিও

Date:

Share post:

বাংলার ওই শব্দবন্ধটা অনেকে এবার ব্যবহার করছেন… মেরে বউকে শেখানো…। শনিবারই পূর্ব মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সহ দুই নেতাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে।আওয়াজ উঠেছে, তাহলে এবার কে? কান পাতলেই শোনা যাচ্ছে শিশির অধিকারীর নাম। আর তৃণমূলের অন্দরমহলের খবর, শিশিরের সাংসদ পদ খারিজ করতে লোকসভার স্পিকারের কাছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

পূর্ব মেদিনীপুরের তৃণমূল কর্মীরা বলছেন, ঘরে বসে শিশির অধিকারী শুধু যে শুভেন্দুর সঙ্গে তালে তাল মিলিয়ে দলের সঙ্গে বেইমানি করেছেন তাই নয়, দলবদলু শুভেন্দুকে জাস্টিফাই করতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে কসুর করেননি। নূন্যতম কৃতজ্ঞতাবোধ নেই ওনার শরীরে। ফলে শিশিরের উপর তৃণমূল নেতৃত্ব যার পর নাই চটে রয়েছে। বৃদ্ধ শিশিরের রাজনীতির ইনিংস শেষ করতে একটি মহল বদ্ধপরিকর।

আরও পড়ুন-বিরোধী দলনেতা কে? বিজেপির অন্দরেই আদি-তৎকাল প্রবল লড়াই

পূর্ব মেদিনীপুরে দায়িত্বপ্রাপ্ত বর্ষীয়ান নেতা অখিল গিরি বলেন, শিশির অধিকারীর যদি লাজ-লজ্জা বলে কোনও বস্তু থাকে, তাহলে উচিত এখনই পদত্যাগ করা। বিজেপিতে যাওয়ার পর সবশুদ্ধ নিয়ে অধিকারীরা ডুবেছেন। অবিভক্ত মেদিনীপুরে ৩৫ আসনের মধ্যে ২৬ আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। ওনার ছেলে যে যে জেলায় গিয়ে হম্বি-তম্বি করেছে, সেসব কেন্দ্রে লজ্জাজনকভাবে হেরেছে। আর শিশির অসুস্থ শরীরে বিজেপির মঞ্চে গিয়ে বড় বড় কথা বলেছিলেন। নির্লজ্জের মতো পদ আটকে না রেখে এবার পদটা ছাড়ুন।

কাঁথির ‘শান্তিকুঞ্জ’র উপর যে কালো মেঘের ছায়া বাড়ছে, অশান্তির ঝড় উঠছে, তা বলার অপেক্ষা রাখে না।

Advt

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...