Saturday, April 4, 2026

যেসব সরকারি পদে এখনও নিয়োগ বাকি

Date:

Share post:

তৃতীয়বারের জন্য বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তবে এখনও পরিষদীয় কয়েকটি পদ ফাঁকা রয়েছে। বিধানসভার ডেপুটি স্পিকার ও সরকারি দলের মুখ্যসচেতক পদে নিয়োগ বাকি। পরিষদীয় কাজকর্মের দিক থেকে এই দুটি পদই যথেষ্ট সম্মানের ও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এবার দুই পদের দায়িত্ব কোন দুই বিধায়ককে দেওয়া হয় তা দেখার। তৃণমূলের পরিষদীয় লিডার বা নেত্রী নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে পরিষদীয় ডেপুটি লিডার বা পরিষদীয় কমিটি নির্বাচনের সুযোগ থাকছে। এবার উল্লেখযোগ্যভাবে মন্ত্রিসভায় বাদ পড়াদের মধ্যে রয়েছেন মদন মিত্র, তাপস রায় ও নির্মল মাজি। যদিও বর্তমান মন্ত্রিসভা ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ থাকছে। লক্ষণীয়ভাবে, এবারের মন্ত্রিসভায় জেলাওয়াড়ি ও সামাজিক ভারসাম্য রক্ষা করে মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক পারফরম্যান্সের মূল্যায়ন ও সাংগঠনিক দক্ষতাও বিচার্য হয়েছে। প্রবীণদের সঙ্গে নবীন মুখরাও যথেষ্ট গুরুত্ব পেয়েছেন।

আরও পড়ুন- পূর্ণমন্ত্রী হিসেবে আস্থা পুরনো মুখেই, বাদ পড়লেন মদন-নির্মল-তপন

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...