Friday, April 3, 2026

বারাকপুরে ২০০ বেডের কোভিড হাসপাতাল তৈরির উদ্যোগ নিলেন রাজ চক্রবর্তী

Date:

Share post:

বারাকপুরে ২০০- ২৫০ বেডের একটি কোভিড হাসপাতাল চালু করার উদ্যোগ নিয়েছেন ওই এলাকার সদ্য নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আজ, রবিবার টিটাগড়ের একটি বন্ধ থাকা হাসপাতাল পরিদর্শনে যাবেন রাজ চক্রবর্তী৷ পরিকাঠামো মোটামুটি থাকলে ওই বন্ধ থাকা হাসপাতালকে কোভিড হাসপাতাল বানাতে চান রাজ।

ফেসবুক পোস্ট করে রাজ লিখেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১০৮ বারাকপুর বিধানসভা কেন্দ্র এবং সংলগ্ন অঞ্চলের কোভিড আক্রান্ত মানুষদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং এর পর আমরা একটি যথার্থ সিদ্ধান্তে পৌঁছেছি যে খুব শীঘ্রই মানুষকে বিনামূল্যে আমরা এই পরিষেবা দিতে সক্ষম হবো।”

আরও পড়ুন-যেদিন তিনি ২৬ বছর পূর্ণ করেন, সেদিনই প্রথম আত্মীয়দের মধ্যে পালিত হয় রবীন্দ্র- জন্মদিন

বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পরই নিজের বিধানসভা কেন্দ্রে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিয়েছেন রাজ চক্রবর্তী। একইসঙ্গে ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল চিলু করারও উদ্যোগ নিয়েছেন তিনি।
জানা গিয়েছে, বারাকপুরের দিশা হাসপাতালের উল্টোদিকে ঘুসিপাড়া এলাকায় বন্ধ থাকা হাসপাতালটিকেই কোভিড হাসপাতাল বানাতে চাইছেন তিনি৷ সে কারনেই রবিবার জায়গাটি পরিদর্শনে যাবেন তিনি। এই বন্ধ হাসপাতালটিকে দ্রুত কীভাবে কোভিড হাসপাতালে পরিণত করা যায়, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথাও বলেছেন বিধায়ক রাজ৷ পরিকাঠামোগত সমস্ত কিছু খতিয়ে দেখার পর যদি মনে হয়, সেটিকে কোভিড হাসপাতালে পরিণত করা যাবে, তাহলে দ্রুত পদক্ষেপ করা হবে বলে বিধায়ক জানিয়েছেন। জানা গিয়েছে স্থান পরিদর্শনে রাজ চক্রবর্তীর সঙ্গে থাকবেন জেলাশাসক, বারাকপুরের পুলিশ কমিশনার, এসডিও, সিএমওএইচ ও অনান্য প্রশাসনিক আধিকারিকরা।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...