Tuesday, June 23, 2026

এএফসি কাপ খেলতে যাচ্ছে না এটিকে মোহনবাগান

Date:

Share post:

এএফসি কাপ ( afc cup) খেলতে  যাচ্ছে না এটিকে মোহনবাগান( atk mohunbagan)। এএফসি কাপ খেলতে সোমবার মালদ্বীপ রওনা হওয়ার কথা ছিল বাগান ব্রিগেডের। কিন্তু দুই ফুটবলারসহ দুই সার্পোটস্টাফ করোনায় আক্রান্ত হওয়ায়, সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে চিঠি দিয়ে এএফসি-কে জানাচ্ছেন এটিকে মোহনবাগান কর্তারা।

মালদ্বীপ রওনা দেওয়ার আগে গত ৭ মে কলকাতার একটি হাসপাতালে করোনা পরীক্ষা হয় মোহনবাগানের ফুটবলার, কোচিং স্টাফ ও অন্যান্যদের। শনিবার রাতে চারজনের করোনার রিপোর্ট পজিটিভ আসে। প্রবীর দাস, শেখ সাহিলসহ দুই সাপোর্টস্টাফের করোনার রিপোর্ট পজেটিভ আসে বলে জানান মোহনবাগানের এককর্তা। এরপরই এএফসি কাপ না খেলার সিদ্ধান্ত নেয় এটিকে মোহনবাগান।

এদিকে  মালদ্বীপ পৌঁছে করোনা বিধি লঙ্ঘন করায় দেশে ফিরে আসছে বেঙ্গালুরুর এফসি।
টুইট করে মালদ্বীপের ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ বলেন,” মালদ্বীপে পৌঁছে বেঙ্গালুরু এফসি সরকারের ঠিক করে দেওয়া করোনা বিধি লঙ্ঘন করেছে। তাই তাঁদেরকে দেশে ফিরে যেতে হবে।”

আরও পড়ুন:বারাকপুরে ২০০ বেডের কোভিড হাসপাতাল তৈরির উদ্যোগ নিলেন রাজ চক্রবর্তী

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...