Friday, April 3, 2026

করোনা পরিস্থিতি উদ্বেগজনক, বারবার স্যানিটাইজার ব্যবহার করা কি উচিত? কী জানাচ্ছে WHO

Date:

Share post:

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক। টানা ৪ দিন করোনা আক্রান্তের সংখ্যা পার করেছে ৪ লক্ষের গণ্ডি। এই পরিস্থিতিতে যেটা মেনে চলতেই হচ্ছে তা হল মাস্ক পরা এবং ঘন ঘন হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করা। করোনাভাইরাসের কারণে ঘন ঘন স্যানিটাইজার বা হাত শুদ্ধি ব্যবহার করা কি ঠিক? কিংবা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা কি উচিত? কতক্ষণ অন্তর স্যানিটাইজার ব্যবহার করা দরকার? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে। WHO বলছে, স্যানিটাইজার হাতের কোনও ক্ষতি করে না।

আরও পড়ুন-বাড়ছে করোনার প্রকোপ, ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়ল দিল্লি ও উত্তরপ্রদেশে

WHO জানিয়েছে, কয়েক ফোঁটা স্যানিটাইজার নিয়ে দু হাতে তা ভালোভাবে ঘষতে হবে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। তবে একবারে অনেক স্যানিটাইজার একসঙ্গে নিলে কোনও কাজ হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করলে ক্ষতি হয় না। চিকিৎসকরা বলছেন, মাঝেমাঝে সাবান আর জল দিয়েও হাত ধোয়া খুব জরুরি। তবে কিছু সময় অন্তর অন্তর হাত শুদ্ধি ব্যবহার করলে ক্ষতি নেই।

তবে WHO জানাচ্ছে হাতে গ্লাভস পরার থেকে কিছুক্ষণ অন্তর অন্তর স্যানিটাইজার ব্যবহার করা ভালো। কারণ গ্লাভস খোলার সময় হাতে জীবাণু লাগতে পারে। তার থেকে বারবার হাত সাবান বা জল এবং স্যানিটাইজার ব্যবহার করা ভালো।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...