Sunday, April 12, 2026

গ্রামাঞ্চলে করোনা প্রতিরোধে টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

Date:

Share post:

শুধু শহর নয় গ্রাম ( covid pandemic in a rural area) প্রবলভাবে আক্রান্ত হচ্ছে। করোনায়। তাই পরিস্থিতি মোকাবিলায় দেশের ২৫টি রাজ্যকে ৮ হাজার ৯২৩.৮ কোটি টাকার অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অর্থমন্ত্রকের (Central finance ministry)ব্যয় বিভাগের তরফে এই বরাদ্দের (special monetary package for rural sector) কথা ঘোষণা করা হয়েছে। এই টাকা পঞ্চায়েতের অধীনস্থ গ্রাম, ব্লক ও জেলার মধ্যে ভাগ করে দেওয়া হবে।

যে যে রাজ্যগুলি প্রথম দফায় অর্থ সাহায্য পাবে সেগুলি হল : অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, অসম, ছত্তিসগড় গুজরাট, হরিয়ানা, ঝাড়খন্ড, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মিজোরাম, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ।

এর মধ্যে সবথেকে বেশি অর্থ বরাদ্দ হয়েছে উত্তর প্রদেশের জন্য। করোনা মোকাবিলায় এই রাজ্য পাবে ১৪৪১.৬ কোটি টাকা। এরপর রয়েছে মহারাষ্ট্র। করোনায় মারাত্মক ভাবে বিপর্যস্ত এই রাজ্যকে ৮৬১.৪ কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ পাবে ৬৫২.২ কোটি টাকা। ওড়িশা ৩৩৩ কোটি টাকা। মধ্যপ্রদেশ ৫৮৮.৮ কোটি টাকা। ছোট রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা ২৮.২ কোটি টাকা, উত্তরাখণ্ড ৮৫ কোটি টাকা, সিকিম ৬.২ কোটি টাকা, অরুণাচল প্রদেশ ৩৪ কোটি টাকা পাবে।

১৫তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রথম অনুদান ২০২১ সালের জুন মাসে হওয়ার কথা থাকলেও বর্তমান কোভিড পরিস্থিতির পর্যালোচনা করে এবং পঞ্চায়েতরাজ মন্ত্রকের অনুরোধ মেনে তা নির্ধারিত সময়ের আগেই খরচ করার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রক। করোনা প্রতিরোধে যা কিছু পদক্ষেপ এবং তার জন্য যা খরচ হবে তা এই অর্থ সাহায্যের মাধ্যমে করা যাবে। তাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...