Tuesday, June 23, 2026

সম্পূর্ণ লকডাউন নয়, কিন্তু লকডাউনের মতোই আচরণ করুন: বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বরাবরই তিনি বলে এসেছেন, তিনি লকডাউনের বিরোধী। কিন্তু ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে সোমবার নবান্ন সভাঘরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বললেন, সম্পূর্ণ লকডাউন (Lockdown) নয়, কিন্তু লকডাউনের মতোই আচরণ করুন।

মন্ত্রিসভার শপথ নেওয়ার পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাদের পক্ষে দিপঞ্জন আদেশ দেওয়ার জন্য তিনি প্রথমেই ধন্যবাদ জানান বাংলার মানুষকে। বলেন, ‘‘তৃতীয়বার ক্ষমতায় আনার জন্য মা, মাটি,মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ। এই রায় শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, সংহতির রায়”।

রাজ্যের কোভিড (Covid) পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখনই লকডাউন হচ্ছে না। কিন্তু লকডাউনের ঘোষণা না করে, লকডাউনের মতো আচরণ করতে হবে সাধারণ মানুষকে। ঘোষিত লকডাউন হলে, সাধারণ মানুষের অসুবিধা হবে। এই মাসে কোভিড পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক থাকবে বলে সচেতন করেন মমতা।

কোভিড মোকাবিলা সরকারের অগ্রাধিকার। মেডিক্যাল কলেজগুলিতে অক্সিজেন (Oxygen) সেন্টার তৈরি করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, করোনা মোকাবিলায় অর্থ সাহায্যের জন্য বণিকসভা গুলিকে এগিয়ে আসার অনুরোধ জানান মমতা।

সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে সাহায্য করছে না। টিকা দিয়েও সাহায্য করছে না। তিন কোটি টিকা চেয়ে পাওয়া গিয়েছে মাত্র ১ লক্ষ।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে সকলকে বিনামূল্যে টিকাকরণের কাজ শুরু হবে। বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি টিকা দেওয়া হবে। তৎপরতার সঙ্গে কোভিড পরিস্থিতি মোকাবিলা করবে রাজ্য।

Advt

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...