Wednesday, March 25, 2026

১০০০ রোগাক্রান্ত ও দুঃস্থ মানুষকে অন্ন যোগানোর দায়িত্ব নিলেন ফারহান

Date:

Share post:

করোনা ত্রাণে বলিউড(Bollywood stars in corona relief fund) তারকাদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার এগিয়ে এলেন প্রখ্যাত অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar)। একটি এনজিও-র সঙ্গে যৌথ উদ্যোগে তিনি বেনারসের কয়েকটি ঘাটের মানুষদের এবং করোনা-আক্রান্তদের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিলেন।

এনজিও ‘হোপ ফর ওয়েলফেয়ার ট্রাস্ট’-(hope for welfare trust)এর সঙ্গে হাত মিলিয়ে ফারহান বেনারসে খাবার সরবারহের দায়িত্ব নিয়েছেন। সংস্থার সেক্রেটারি দিয়াংশু উপাধ্যায় জানিয়েছেন তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফারহান আখতারের কাছে ত্রাণের জন্য আর্জি জানিয়েছিলেন। ফারহান কালবিলম্ব না করে সেই অনুরোধে সাড়া দিয়েছেন। সেক্রেটারি জানিয়েছেন তারা শুধু যে করোনা আক্রান্তদের জন্যই খাবারের ব্যবস্থা করছেন তা নয়। বেনারসের দুটি বিখ্যাত ঘাট হরিশ্চন্দ্র এবং মণিকর্ণিকা শ্মশান ঘাটের মানুষদের খাবারের ভারও তারা নিয়েছেন। প্রতিদিন ১০০০ টা থালির ব্যবস্থা করবেন তারা। কী থাকছে সেই থলিতে? থালিতে থাকবে ভাত,রুটি, সবজি, ডাল, স্যালাড, বিস্কুট। সকালে আক্রান্তদের জন্য খাবার দেওয়া হবে। আর রাতে শ্মশান ঘাটের মানুষদের খাবার দেওয়া হবে। জানা গিয়েছে গত বছর অর্থাৎ লকডাউন এর প্রথম ঢেউ সংক্রমনের সময়ও ফারহান ১০০০ টা পিপিই কিট সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের দান করেছিলেন।

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...