Saturday, April 4, 2026

স্বরাষ্ট্র, স্বাস্থ্য, তথ্য- সংস্কৃতির পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়নও এবার মুখ্যমন্ত্রীর হাতে

Date:

Share post:

তৃতীয় তৃণমূল সরকারেও একাধিক দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ (Mamata Banerjee)। গত দুই সরকারে মমতার হাতে যেসব দফতর ছিলো, তা এবারও রয়েছে৷ এবার বাড়তি যোগ হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ৷

গত দু’বারের তৃণমূল মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বে থাকা গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষ এবারের ভোটে পরাজিত হয়েছেন৷ গুরুত্বপূর্ণ এই দফতরের ভার তৃতীয় তৃণমূল সরকারে তাই নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন-‘মমতাই দেশের বিজেপি- বিরোধী মুখের ফ্রন্টলাইনার’, মন্তব্য কংগ্রেস নেতার

নতুন সরকারের মন্ত্রীরা সোমবার শপথ নেওয়ার পরই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মন্ত্রিসভার বিভিন্ন দফতরের দায়িত্ব। মুখ্যমন্ত্রীর হাতে নতুন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতর এবারও থাকছে। ২০১১ এবং ২০১৬-সালের মতো ২০২১ সালেও মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য ও সংস্কৃতি দফতর। পাশাপাশি মুখ্যমন্ত্রীর হাতে এবারও থাকছে, প্রশাসন ও কর্মিবর্গ দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর ও উদ্বাস্তু ও পুনর্বাসন দফতর। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এ বার নতুন হাতে নিয়েছেন মমতা। খুবই গুরুত্বপূর্ণ এই দফতর৷ উত্তরবঙ্গ থেকে নির্বাচিত
পরেশচন্দ্র অধিকারী, বিপ্লব মিত্র ও বুলুচিক বড়াইককে মন্ত্রিসভার অন্য দায়িত্ব দিলেও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর
এবার নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...