Friday, June 19, 2026

মুকুলের মান ভাঙাতে কৈলাশকে বাড়ি পাঠালেন নাড্ডা, আজ যাচ্ছেন বৈঠকে

Date:

Share post:

মুকুল রায় তৃণমূলে ফিরছেন! খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসলেন বিজেপির দিল্লির নেতারা।
বিধানসভা ভোটে দিল্লির কাছে ব্রাত্য মুকুলকে ৪৮ ঘন্টা আগে ফোন করেন অমিত শাহ, জেপি নাড্ডা। কী বক্তব্য দুই শীর্ষ নেতার? মুকুলকে নাকি তাঁরা বলেছেন, বিধানসভায় পারলাম না। কিন্তু পুরভোটকে সামনে রেখে আপনাকে বড় দায়িত্ব নিতে হবে। তারপর পঞ্চায়েত ভোট তো আছেই। পালটা মুকুল কী বলেছেন? পালটা মুকুল এমন কোনও কথা বলেননি যাতে শাহ-নাড্ডা উৎসাহিত হতে পারেন। মুকুলকে সুর কাটা মনে হতেই সোজা কৈলাশকে মুকুলের সল্টলেকের বাড়িতে পাঠিয়ে দেন নাড্ডা। কৈলাশের সঙ্গে আবার দোসর হিসাবে ছিলেন রাজীব ব্যানার্জি আর নিশীথ প্রামাণিক।
কিন্তু কেন এই দৌত্য? উদ্দেশ্য আজ, সোমবারের পরিষদীয় বৈঠকে মুকুলকে হাজির করা। দিল্লি বুঝে গিয়েছিল মুকুল পরিষদীয় বৈঠকে না গিয়ে দলে তাঁর প্রতিবাদ রাখবেন। দল থেকে নিজেকে আরও বিচ্ছিন্ন করবেন। সেটা বুঝেই তড়িঘড়ি মুকুলের ‘পরম সুহৃদ’ কৈলাশকে পাঠানো। মুকুল শিবির থেকে বলা হয়েছে, তিনি পরিষদীয় বৈঠকে যাবেন। কিন্তু যাওয়ার কোনও ইচ্ছা ছিল না। কার্যত কিছুটা পীড়াপীড়িতেই যেতে হচ্ছে। বিজেপির অন্দরমহলে শোনা যাচ্ছে, দলের মধ্যে ঐক্যচিত্র দেখাতে পরিষদীয় নেতা হিসাবে শুভেন্দুর নাম প্রস্তাব মুকুলকে করতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে দিল্লির নেতাদের এতটা বাড়াবাড়ি মোটেই মুকুল নিতে চাইছেন না। কারণ, আপাতত তিনি ‘ঘর ওয়াপসি’র ভাবনায় মগ্ন বলে ঘনিষ্ঠরা জানাচ্ছেন।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...