Saturday, April 11, 2026

দু’দিন স্বস্তি দিয়ে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

Date:

Share post:

ভোটপর্ব মিটতেই টানা ৪ দিন ধরে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। তারপর মাঝে দু’দিনের বিরতি দিয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়েছে। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে কলকাতায় আজ প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়াল ৮৪ টাকা ৯০ পয়সা। কলকাতায় আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯১ টাকা ৬৬ পয়সা।
পাঁচ রাজ্যের ভোট মিটতেই চড়চড়িয়ে বাড়ছে তেলের দাম। শনি ও রবিবার দাম অপরিবর্তিত থাকার পর ফের সোমবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।  দিল্লিতে পেট্রোলের দাম ২৬ পয়সা বেড়ে লিটার প্রতি হয়েছে ৯১.৫৩ টাকা। ডিজেলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়েছে। দিল্লিতে ডিজেলের দাম প্রতি লিটারে ৮২.০৬ টাকা। মুম্বইয়ে সোমবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৭ টাকা ৮৬ পয়সা। ডিজেলের দাম ৮৯ টাকা ১৭ পয়সা।
পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির ভোটের বিজ্ঞপ্তি জারি করার পর থেকে অপরিবর্তিত ছিল পেট্রোল-ডিজেলের দাম। কিন্তু ভোট মিটতেই ফের লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছে পেট্টোল-ডিজেলের দাম।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...