Saturday, April 4, 2026

শীতলকুচি কাণ্ডে এবার এসডিপিও-কে তলব, হাজিরা দিল না সিআইএসএফ

Date:

Share post:

শীতলকুচি কাণ্ডে এবার মাথাভাঙার এসডিপিও সুরজিৎ মণ্ডলকে ডেকে পাঠালো সিআইডি। আগামিকাল, বুধবার সকাল এগারোটায় তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিনই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী মাথাভাঙা থানার আইসি গোবিন্দ মণ্ডলকে তিন ঘণ্টা জেরা করেছে সিআইডি।

চতুর্থ দফার ভোটগ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে নির্বিচারে গুলি চালিয়ে কেন্দ্রীয় বাহিনীয় গণহত্যার ঘটনার তদন্তে একের পর এক পুলিশ কর্তাদের জেরা করে চলেছে সিআইডি। এবার তলব করা হল এসডিপিও-কেও। মঙ্গলবার এই ঘটনার সঙ্গে জড়িত সিআইএসএফ-এর চারজন কনস্টেবল, একজন ডেপুটি কম্যান্ডান্ট ও একজন ইন্সপেক্টরকেও তলব করেছিল সিআইডি। কিন্তু এ দিন বিকেল পর্যন্ত তাঁরা হাজিরা দেননি। সিআইডি সূত্রে খবর, যদি সিআইএসএফ-এর তরফে ই মেল বা চিঠি মারফত তাদের পাঠানো নোটিশের যথাযথ কোনও জবাব না মেলে, সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবে সিআইডি।

সিআইডি সূত্রে খবর, খুব শিগগিরই সাসপেন্ড হওয়া কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরকেও ডেকে পাঠানোর কথা ভাবছে তারা। কারন শীতলকুচির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলি চালানোর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই কোনওরকম তদন্ত না করে কেন্দ্রীয় বাহিনীকে কার্যত ক্লিনচিট দিয়েছিলেন ভোটের সময় জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপার দেবাশিস ধর। এবার তাঁর বয়ানও নিতে চায় সিআইডি।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২৬ নম্বর বুথে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। সেই ঘটনায় চার জনের মৃত্যু হয়, আহত হন বেশ বেশ কয়েকজন গ্রামবাসী। সেই ঘটনার তদন্তেই ডিআইজি সিআইডি-র নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন- ১৩মে শীতলকুচি যাবেন ধনকড়, টুইট করতেই নিন্দার বন্যা

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...