Saturday, June 27, 2026

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বস্তির বৃষ্টিপাতের পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া

Date:

Share post:

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ভিজতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাও। আবহাওয়া দফতর সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ও বিকেলের দিকে কলকাতা, দুই ২৪ পরগনা, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিন দুপুর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই আলিপুর ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। গত রবিবার ভারী বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মঙ্গলবারও বৈশাখের দাবদাহ থেকে খানিকটা স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে  ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।অন্যদিকে  সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুধু পশ্চিমবঙ্গেই নয়, নিম্নচাপের জেরে বৃষ্টির পঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতেও বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে।
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...