Saturday, April 4, 2026

সংক্রমণের রাশ টানতে এবার পূর্ণ লকডাউনের পথে তেলেঙ্গানা ও নাগাল্যান্ড

Date:

Share post:

করোনা সংক্রমণকে লাগাম দিতে এবার পূর্ণ লকডাউনের পথ বেছে নিল তেলেঙ্গানাও। মঙ্গলবার তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামীকাল অর্থ্যাৎ বুধবার থেকেই রাজ্যজুড়ে পূর্ণ লকডাউন কার্যকর হবে। ১০ দিন পর্যন্ত টানা লকডাউন চলবে। মঙ্গলবার লকডাউন ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও জানান, রাজ্যে সংক্রমণের বাড়বাড়ন্তের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মঙ্গলবার সাতদিনের পূর্ণ লকডাউন ঘোষণা করেছে নাগাল্যান্ডও।
মঙ্গলবার করোনা মোকাবিলা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল থেকেই লকডাউন করা হবে। বুধবার সকাল ১০ টা থেকে লকডাউন শুরু হবে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ছাড় থাকবে বলে জানিয়েছে তেলেঙ্গানা সরকার। রাজ্যবাসীর জরুরি পরিষেবা মেটানোর জন্য ওই চার ঘণ্টার সুযোগ থাকবে। আপাতত ২২ মে পর্যন্ত এই লকডাউন চলবে। এর আগে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল পূর্ণ লকডাউন করা হবে না।
অন্যদিকে ১৪ মে থেকে সাতদিনের পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে নাগাল্যান্ডও। মুখ্যমন্ত্রী নেইফু রিও-র নেতৃত্বে এদিন একটি উচ্চ পর্যায়ের বৈঠকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে নাগাল্যান্ডে পূর্ণ লকডাউন জারি হবে। তবে জরুরি পরিষেবা ও কৃষিকাজের ক্ষেত্রে ছাড় থাকবে বলে জানিয়েছে সরকার।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...