Tuesday, June 23, 2026

প্রসঙ্গ গণতন্ত্র: সুজনের ব্যঙ্গ, পাল্টা কটাক্ষ কৃশানুর

Date:

Share post:

দোসরা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় রয়েছে তৃণমূল (Tmc)। ৩ থেকে এক লাফে ৭৭ পেয়েছে বিজেপি (Bjp)। আর বামেদের ভাঁড়ার শূন্য। এই পরিস্থিতিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) একটি টুইট (Twit) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। আর সেই বিষয়টিকে কটাক্ষ করে টুইট করেন সুজন।

সুজনের এই পোস্টটিকে আক্রমণ করে পাল্টা টুইট করেন তৃণমূল নেতা কৃশানু মিত্র (Krishanu Mirta)। তিনি যাদবপুরের সিপিআইএম প্রার্থীকে ট্যাগ করে লেখেন, “আপনার দল সব আসনে হেরে শূন্য করেও নির্লজ্জের মতো গণতন্ত্র নিয়ে কপচাচ্ছেন। আপনার ব্যাখ্যা অনুযায়ী, ভোটের এবং গণতন্ত্রের নিরিখে জনগণ কিন্তু আপনাকে মন্তব্য করার অধিকারটুকুও দেয়নি। সুতরাং…”

আরও পড়ুন-ভ্যাকসিনের অভাব মেটাতে অন্য সংস্থাকেও টিকা তৈরির ফর্মুলা দিক কেন্দ্র, দাবি কেজরির

নির্বাচনে এভাবে ভরাডুবি হওয়ার পর অনেকবার সিপিএম নেতাই দলের সমালোচনা করেছেন প্রকাশ্যে। জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব দিয়েছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুজনের ব্যঙ্গ এবং তার পাল্টা কটাক্ষ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

Advt

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...