Saturday, April 4, 2026

ভারতের জন‍্য মন খারাপ পিটারসনের

Date:

Share post:

দেশে ফিরেও ভারতের জন‍্য মন খারাপ কেভিন পিটারসনের( kevin pietersen)। ভারতের করোনার ( corona) সংক্রমণের বাড়বাড়ন্ত দেখে মন খারাপ ইংল‍্যান্ডের প্রাক্তন অধিনায়কের। টুইট করে নিজেই জানালেন তিনি।

করোনার কারণে আইপিএল বন্ধ হওয়ে যাওয়ায়, দেশে ফিরে গিয়েছেন পিটারসন। দেশে ফিরে গেলেও কিন্তু পিটারসনের মনটা পড়ে রয়েছে ভারতেই। ইংল‍্যান্ডে বসেই এই কঠিন পরিস্থিতিতে ভারতীয়দের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা জোগাতে চান তিনি।

মঙ্গলবার হিন্দিতে টুইট করে পিটারসন লিখেছেন, “আমি হয়তো ভারত ছেড়ে চলে এসেছি। কিন্তু এখনও ভারতের কথাই ভেবে চলেছি। যাঁরা আমাকে ভালবাসা ও স্নেহে ভরিয়ে দিয়েছেন। অনুগ্রহ করে সকলে সাবধানে থাকুন। এই সময়টা পার হয়ে যাবে, কিন্তু আপনাদের সকলকে খুব সাবধানে থাকতে হবে।”

শুধু হিন্দি নয় ইংরেজিতেও একটি টুইট করেছেন পিটারসন। সেখানে তিনি লিখেছেন, “ভারত, আমি এমন একটি দেশকে দেখে কষ্ট পাচ্ছি, যে দেশকে আমি ভালবাসি।”

আরও পড়ুন:শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসাবে দেখা যেতে পারে দ্রাবিড়কে

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...