Friday, March 13, 2026

সংক্রমণ ও মৃত্যুর আসল সংখ্যা জানানোর জন্য কেন্দ্রকে অনুরোধ হু-র

Date:

Share post:

এদেশে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী। দ্বিতীয় ঢেউ সামাল দিতে  হিমশিম খাচ্ছে কেন্দ্র-রাজ্য। প্রায় প্রতিদিনই সংক্রমণের সংখ্যা ৩-৪ লক্ষের মধ্যে থাকছে। যা অত্যন্ত দুশ্চিন্তাজনক বলে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তিনি ভারত সরকারকে সংক্রমণ ও মৃত্যুর আসল সংখ্যা জানার জন্য প্রযোজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
তিনি জানিয়েছেন, অগস্টের দিকে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ হতে পারে। তিনি আরও জানান, এই মুহূর্তে বিশ্ব তথা ভারতের পরিস্থিতি অত্যন্ত দুশ্চিন্তাজনক। ভারত-সহ এশিয়ার একাধিক দেশগুলিতে প্রতিদিন প্রচুর রোগী সংক্রামিত হচ্ছেন। মারা যাচ্ছেন। যা আমাদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। ভারত সরকারকে অনুরোধ করছি তারা যেন সঠিক সংখ্যাটি জানার এবং জানানোর ব্যবস্থা করেন।
এরই পাশাপাশি তিনি বলেন, আগের বছর ভারতে করোনা ভাইরাসের স্ট্রেন শনাক্ত করা হয়েছিল। তা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশ্বের জন্য তা অত্যন্ত চিন্তার বিষয়। এই স্ট্রেন ক্রমাগত নিজের চরিত্র বদল করছে। তার ফলে এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা লাগাতার বাড়ছে।

শুধু তাই নয়, আগামী দিনে টিকা বা অন্যান্য কারণে শরীরে প্রতিরোধক ক্ষমতা তৈরি হলেও এই ভাইরাসকে রোখা মুশকিল হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

Advt

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...