Saturday, March 21, 2026

‘সুশীল কুমারের জন‍্য ভারতের কুস্তির মুখ পুড়ছে’, বললেন কুস্তি ফেডারেশনের সহ-সচিব

Date:

Share post:

‘সুশীল কুমারের( sushil kumar) জন‍্য ভারতের কুস্তির মুখ পুড়ছে।’ এদিন এমনটাই বললেন ভারতের কুস্তি ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমর( binod tomar)। সম্প্রতি একটি মারামারি ঘটনাকে কেন্দ্র করে একজন কুস্তিগিরে মৃত্যু ঘটে। সেই ঘটনার সঙ্গে যুক্ত সুশীল। দিল্লি পুলিশ খুঁজছে সুশীলকে। আর এই ঘটনায় লজ্জিত ভারতের কুস্তি ফেডারেশন।

এদিন ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমর বলেন, “বলতে বাধ্য হচ্ছি ভারতীয় কুস্তির ভাবমূর্তি ধাক্কা খেল। তবে কুস্তিগিররা লড়াইয়ের জায়গার বাইরে কিছু করলে আমাদের কিছু করার নেই। আমরা চিন্তিত থাকি কুস্তিগিরদের পারফরম‍্যান্স নিয়ে।”

গত বৃহস্পতিবার দিল্লির ছত্রাসাল স্টেডিয়ামের বেশ কিছু কুস্তিগিরের মধ্যে ঝগড়া  ও হাতাহাতি শুরু হয়। মারা যান এক কুস্তিগির। সেই ঘটনায় নাম জড়িয়েছে সুশীলের। জিজ্ঞাসাবাদের জন্য সুশীলকে খুঁজলেও, এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:ফের করোনায় আক্রান্ত মাইক হাসি

Advt

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...