Tuesday, June 23, 2026

মন্ত্রী হওয়ার পর বাড়ি ফিরে সংবর্ধনায় ভাসলেন জ্যোৎস্না

Date:

Share post:

বাড়ি ফিরে সংবর্ধিত হলেন বাঁকুড়া জেলার একমাত্র মন্ত্রী(minister) জ্যোৎস্না মান্ডি(Jotshna Mandi)। বুধবার কলকাতা থেকে বাঁকুড়ায় রানিবাঁধে নিজের বাড়িতে ফেরেন তিন বারের বিধায়ক(MLA) প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। যুব, মহিলা, সংখ্যালঘু ও মহিলা তৃণমূল কংগ্রেসের(Trinamool Congress) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তিনবারের বিধায়ক খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে ফুল-মালা ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেন তৃণমূল নেতাকর্মীরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়া ব্লক তৃণমূল সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।

আরও পড়ুন:করোনার জের, পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক, ইঙ্গিত সংসদের

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোৎস্না বলেন, “জয়ের আনন্দ সবসময়ই অন্যরকম। তারপর মন্ত্রী হতে পেরে আরও ভালো লাগছে। কিন্তু এখন দায়িত্ব অনেক বেড়ে গেল। কোভিড পরিস্থিতিতে কীভাবে মানুষকে সাহায্য করা যায় এটাই এখন মূল লক্ষ্য। এছাড়া জঙ্গলমহলের মানুষকে বিগত বছরের ন্যায় উন্নয়নের শামিল করতে হবে।”

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...