Wednesday, April 8, 2026

যোগী রাজ্যের পর এবার বিজেপি শাসিত “ডাবল ইঞ্জিন” মধ্যপ্রদেশের নদীতেও ভাসছে মৃতদেহ

Date:

Share post:

“সব কা সাথ, সবকা বিকাশ”, “স্বচ্ছ ভারত”, “আত্মনির্ভর ভারত”! প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের দেশকে নিয়ে এমন স্বপ্ন এখন দেশবাসীর কাছে “প্রহসন”-এ পরিণত হয়েছে। অক্সিজেন নেই, ভ্যাকসিন নেই, হাসপাতাল থাকলেও বেড নেই, মৃতদেহ সৎকারের গাড়ি নেই মোদির ভারতে। শুরু হয়েছে মৃত্যু মিছিল, শ্মশানের বাইরে লম্বা লাইন।

কিন্তু গত দু’দিন ধরে যে ভয়ঙ্কর ছবি উঠে আসছে তা তা কোনও সভ্য দেশের সভ্য সমাজে হতে পারে না। এনডিএ (NDA) পরিচালিত বিহার (Bihar), বিজেপি (BJP) পরিচালিত যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশের (UP) পর এবার বিজেপি শাসিত “ডাবল ইঞ্জিন” (Double Engine) মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নদীতে ভাসছে করোনায় (Corona) মৃতদের লাশ। যা খুবলে খাচ্ছে কুকুর, শিয়াল!

এবার সৎকার না করে নদীতে দেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশে। দেখা গেল এই রাজ্যের পান্না জেলার রুঞ্জ নদীতে ভাসছে একাধিক মৃতদেহ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুটি দেহ দেখা গিয়েছে। তার মধ্যে একজন ক্যানসার রোগী ও অন্য দেহটি ৯৫ বছরের এক ব্যক্তির। যাঁর মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে। দু’জনেই নন্দনপুর গ্রামের বাসিন্দা। কিন্তু, স্থানীয়দের অভিযোগ ২টি নয় ৫-৬টি মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। এই নদীর জল পাশের গ্রামের বাসিন্দারা পানীয় হিসেবেও ব্যবহার করেন বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে গ্রামের সরপঞ্চ জানান, ওই দুটি দেহ ভাসিয়ে দেওয়া হয়নি। রীতি মোতাবেক শুদ্ধ করার জন্য দেহগুলিকে ডোবানো হয়েছিল নদীতে। তবে সেগুলিকে এখন দাহ করা হয়েছে।

আরও পড়ুন:২৪ ঘণ্টায় দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের গ্রাফ, বাড়ল মৃত্যুও

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...