Wednesday, June 24, 2026

দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল নবান্ন

Date:

Share post:

যারা ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ (first dose of vaccine ) নিয়ে ফেলেছেন তারা মহা সমস্যায় পড়েছেন। দ্বিতীয় ডোজ় কোথা থেকে কীভাবে নেবেন, তা নিয়ে রীতিমতো বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই জনমানসের বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল নবান্ন (Nabanna)। বিজ্ঞপ্তি প্রকাশ করে ভ্যাক্সিনেশন সেন্টারের(list of vaccination centres) তালিকা জানিয়ে দেওয়া হল।

বলা হয়েছে, বেসরকারি হাসপাতাল থেকে যাঁরা ইতিমধ্যেই কোভিড ভ্যাক্সিনের (COVID Vaccine) প্রথম ডোজ় নিয়ে নিয়েছেন, তাঁরা সরকারি কেন্দ্র থেকে নিঃখরচায় টিকার দ্বিতীয় ডোজ় নিতে পারবেন। তবে আপাতত এই ব্যবস্থা চালু হচ্ছে কলকাতা, বিধাননগর, নিউটাউনে। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি হাসপাতালে গিয়ে টিকা নেওয়া যাবে। সরকারের এগিয়ে বাংলা ওয়েবসাইটেও মিলবে এ সংক্রান্ত যাবতীয় তথ্য। তালিকা মিলিয়ে দেওয়া হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ়। তবে কিছু নিয়মাবলী আছে দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় ডোজ় নেওয়ার সময়ে গ্রাহককে সঙ্গে করে অবশ্যই নিয়ে যেতে হবে যে কোনও একটি পরিচয়পত্র এবং প্রথম ডোজ়ের নথি। যাঁরা বেসরকারি হাসপাতালে প্রথম ডোজ় নিয়েছিলেন, তাঁদের জন্য দ্বিতীয় ডোজ়ের ব্যবস্থা করছে রাজ্য সরকার।

এদিকে, সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও অক্সিজেন সংকট শুরু হয়ে গিয়েছে। এবার তাই সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেনের ব্যবহার নিয়ে কড়াকড়ি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কোনওভাবেই যাতে অক্সিজেনের অপচয় না হয়, তা দেখতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। অক্সিজেন দেওয়ার পর মাত্রা ৯২-৯৬ শতাংশ স্থিতিশীল থাকলে, আর অক্সিজেনের মাত্রা বাড়ানো নিষ্প্রয়োজন। কখন কত মাত্রায় অক্সিজেন দেওয়া হয়েছে, তা কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে তোলা বাধ্যতামূলক করা হচ্ছে। অক্সিজেনের অপচয় হচ্ছে কী না, তা দেখতে হয়েছে কড়া নজরদারির ব্যবস্থা।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...