Wednesday, June 24, 2026

বাঁশবেড়িয়ার গুলিকাণ্ডে সরানো হল পুর প্রশাসককে

Date:

Share post:

বাঁশবেড়িয়ার প্রাক্তন উপ-পুরপ্রধানের উপর গুলি চালানোর ঘটনার পরেই পুর প্রশাসককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। বুধবার, এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। যুগ্ম সচিব বর্তমান পুরপ্রশাসক অরিজিতা শীলকে (Aparajita Shil) অবিলম্বে দ্বায়িত্বভার আদিত্য নিয়োগীকে (Aditya Niyogi) বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

যদিও মঙ্গলবার বাঁশবেড়িয়ার গুলি চালনোর ঘটনার পর থেকেই খোঁজ নেই পুরপ্রশাসক অরিজিতা শীল ও তাঁর স্বামী সোনা শীলের। পুলিশের খাতায় আপাতত তাঁরা নিখোঁজ। মঙ্গলবার গুলিবিদ্ধ হন বাঁশবেরিয়া পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান আদিত্য নিয়োগী। বাড়ির কালীপুজোর বাজার করার সময় পিছন থেকে গুলি করা হয় তাঁকে। পিঠে গুলি লাগে। প্রথমে চুঁচুড়া হাসপাতাল, পরে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। সূত্রের খবর আপাতত স্থিতিশীল আছেন তিনি। এখন অরিজিতা দ্বায়িত্বভার আদিত্যকে বুঝিয়ে দেন, না কি নিয়ম অনুযায়ী হুলিয়া জারি করতে হয় সেটাই দেখার।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...