Monday, April 6, 2026

চলে গেলেন শতায়ু বাম–নেত্রী গৌরী–আম্মা

Date:

Share post:

চলে গেলেন শতায়ু বাম–নেত্রী গৌরী–আম্মা। তিনি ছিলেন কেরলের ইএস নাম্বুদিরিপাদ সরকারের শেষ জীবিত সদস্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। সিপিআইএমের প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একজন ছিলেন তিনি।
বয়সজনিত কারণেই প্রয়াত হয়েছেন এই নেত্রী। ১৯৫৭ সালে ইএস নাম্বুদিরিপাদ সরকারের আমলে তিনি ছিলেন রেভিনিউ মিনিস্টার। রাজ্যের ভূমি সংস্কারে তিনিই ছিলেন পুরোধা। ১৯৮০ সালে ইকে নায়ানার সরকারের তিনি ছিলেন বাণিজ্যমন্ত্রী। তখনই তাঁর নেতৃত্বে প্রথম আইটি পার্ক হয় কেরলে। আবার এই নেত্রীকেই ১৯৯৪ সালে দল থেকে বহিষ্কার করা হয়। তখন বলা হয়েছিল দল বিরোধী কাজ করেছেন তিনি।
পি কৃষ্ণ পিল্লাইয়ের হাত ধরে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। গৌরী আম্মা ১১ বার কেরল বিধানসভায় নির্বাচিত হন। আলাপুঝার আরুর কেন্দ্র থেকে ৯ বার নির্বাচিত হন। দীর্ঘ আট দশকের রাজনৈতিক জীবনে চারবার মন্ত্রী হয়েছিলেন। তবে দল থেকে বহিষ্কার হওয়ার পর তিনি নিজে একটি দল গঠন করেছিলেন। তার নাম জনতাইপাট্য সমরক্ষণা সমিতি। তারপর কংগ্রেসের সঙ্গে জোট করে দীর্ঘদিন চলেছিলেন। পরে আবার ইউডিএফ–এ যোগ দেন।
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...