Wednesday, June 24, 2026

‘অসত্য প্রচার চালিয়ে মানুষের সঙ্গে বেইমানি করছেন মোদি’, কড়া আক্রমণে রাহুল গান্ধী, প্রশান্ত কিশোর

Date:

Share post:

“ইতিবাচক থাকার নাটক করে টানা মিথ্যা প্রচার করে চলেছে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার৷ কারও মাথা বালিতে গুঁজে দেওয়ার অর্থ ইতিবাচক থাকা নয়, দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মোদি৷”

ঠিক এই ভাষায় আলাদাভাবে কেন্দ্রীয় সরকারকে চড়া সুরে আক্রমণ করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রশান্ত কিশোর (Prasant Kishore)৷

দেশে ভয়াবহ চেহারা নিয়েছে করোনা৷ ওদিকে অক্সিজেন নেই, হাসপাতালে বেড, ওষুধ, অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছেন রোগীরা৷ নদীতে ভাসছে শব৷ দেশের পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই দেশে এবং দেশের বাইরে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে মাঠে নেমেছেন মোদি সরকার৷ দেশের বাস্তব পরিস্থিতির থেকে নজর ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টায় নেমেছেন নরেন্দ্র মোদি৷ আলাদাভাবে এই সুরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর৷

রাহুল গান্ধী বুধবার ট্যুইটারে লিখেছেন, “যে সমস্ত পরিবার নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, অক্সিজেন, হাসপাতাল, ওষুধের অভাবে হয়রান হচ্ছেন, কেন্দ্রের ইতিবাচক থাকার মিথ্যে আশ্বাসগুলি তাঁদের প্রতি পরিহাস মাত্র৷ কারও মাথা বালিতে গুঁজে দেওয়াটা ইতিবাচক থাকা নয়, এটা আমাদের নাগরিকদের প্রতি বিশ্বাসঘাতকতা৷”

পাশাপাশি ভোট কুশলী তথা মোদি সরকারের তীব্র সমালোচক প্রশান্ত কিশোর ট্যুইটে লিখেছেন, ” ইতিবাচক থাকার নামে সরকারের সমর্থনে এই ধরনের প্রচার বিরক্তিকর৷ তিনি লিখেছেন, “চারপাশে যখন এমন বিপর্যয় নেমে আসছে, গোটা দেশ শোকে মূহ্যমান, তখন ইতিবাচক থাকার নামে মিথ্যাচার এবং আত্মপ্রচার চালিয়ে যাওয়ার যে চেষ্টা কেন্দ্র চালাচ্ছে, তা বিরক্তিকর৷’

ভারতে সংক্রমণ সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরম ব্যর্থতা, এই মুহুর্তে শুধুই দেশের মধ্যে নয়, বিদেশেও সমালোচনার মুখে পড়েছে৷ ছিঃ ছিঃ করছে গোটা দুনিয়া৷ সূত্রের খবর, গোটা দেশে করোনা মোকাবিলায় মোদির ব্যর্থতার যে সমালোচনা চলছে , তার পাল্টা হিসাবে মোদি সরকার বিভ্রান্তিকর প্রচারের কৌশল নিয়েছে৷ এই কাজে হাত মিলিয়েছে কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং আরএসএস৷ একের পর এক মিথ্যা প্রচার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে মরিয়া হয়ে পথে নেমেছেন মোদি-বাহিনী৷ NDTV-র খবর, গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিলেন৷ সেখানে কীভাবে সরকারের ইতিবাচক কাজকর্মের প্রচার আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে, সেই সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি, মোদির সবুজ সংকেতে সংবাদমাধ্যমে সরকারের ইতিবাচক কাজের প্রতিবেদন ট্যুইট করতেও বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরকে৷ এ ধরনের অসত্য প্রচারের প্রতিবাদেই রাহুল এবং পিকে নামলেন কেন্দ্রের সমালোচনায়৷ তাঁদের প্রতিবাদের মূল কথা, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-র এই মিথ্যা প্রচার ক্রমশ অসহ্য হয়ে উঠেছে৷

আরও পড়ুন- ভালো আছি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের মৃত্যুর খবর নস্যাৎ করলেন মুকেশ খান্না

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...