Saturday, June 20, 2026

ভালো আছি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের মৃত্যুর খবর নস্যাৎ করলেন মুকেশ খান্না

Date:

Share post:

ভাল আছি। সুস্থ আছি। আমার অনুরাগী ও বন্ধুদের শুভেচ্ছায় এখনো বেঁচে আছি। বুধবার ফেসবুকে (Facebook live) একটি লাইভ ভিডিও পোস্ট করে নিজের মৃত্যুর গুজব ওড়ালেন বলিউড (bollywood actor) অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। টেলিভিশনের ‘শক্তিমান’ (shaktiman) অথবা ‘মহাভারত’-এর ‘পিতামহ ভীষ্ম’ (Bhishma pitamah in Mahabharat)খ্যাত মুকেশ খান্নাকে নিয়ে মঙ্গলবার দিনভর ব্যস্ত রইল সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার কেউ বা কারা যেন মুকেশের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সেই ভুয়ো খবরে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা মুকেশ খান্না। এই মিথ্যে খবরকে নস্যাৎ করে মুকেশ সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট করে জানিয়ে দেন , তিনি ভাল আছেন। সেইসঙ্গে যারা তার মৃত্যু কামনা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গুজবকে নস্যাৎ করে ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করেন মুকেশ। সেখানে তিনি বলেছেন, “আপনাদের আশীর্বাদে শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ এবং ভাল আছি। আমার করোনা হয়নি। আমি কোনও হাসপাতালে ভর্তি ছিলাম না। আমি জানি না, এই সব গুজব কারা, কী উদ্দেশ্যে ছড়ান। এই সব ভুয়ো খবর ছড়িয়ে মানুষের অনুভূতি নিয়ে খেলা করা হয়।” মুকেশ আরও জানান, এই সব ভুয়ো খবর যাঁরা ছড়ান, তাঁদের মানসিক ভাবে অসুস্থ বলে মনে করেন অভিনেতা। তাঁদের কী শান্তি হওয়া উচিত, তাও তিনি ভেবে দেখতে বলেছেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...