Saturday, April 4, 2026

শুভেন্দু-মুকুল বিজেপি বেঞ্চে, বিধানসভায় সারদা-নারদ তাহলে তুলবে কে?

Date:

Share post:

ক’দিন আগেও saradha scam, chit fund কিংবা narada video নিয়ে হাঁকডাক করেছে বিজেপি।

কিন্তু এবার বিধানসভায় কী হবে?

বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী এবং আরেক বিধায়ক মুকুল রায়।

নারদে সিবিআই এফআইআরে নাম। সারদায় সুদীপ্ত সেনের চিঠিতে নাম। লোকে বলে cbi, ed থেকে বাঁচতেই এঁরা bjpতে গিয়েছেন।

প্রশ্ন হল তাহলে কি এবার বিধানসভায় বিরোধীপক্ষ সারদা, নারদ তুলবে না? সূত্র বলছে সম্ভাবনা নেই। শুভেন্দু এড়াতে শুরু করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন,” বিচারাধীন বিষয়। কথা বলব না।” ঘটনা হল অন্য বিচারাধীন বিষয়ে এরা দিব্যি কথা বলেন।

আরও পড়ুন-মমতা-মডেলে বিজেপি বধ করতে অখিলেশ যাদব পাশে চাইছেন প্রশান্ত কিশোরকে

আরও প্রশ্ন, বিধানসভার বাইরের বিজেপি, মানে দিলীপ ঘোষেরাও কি এখন বলতে পারবেন, সারদা নারদের সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে? বলতে পারবেন না।

সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে বিজেপির কজন নেতার একটি চক্র বেছে বেছে তৃণমূল নেতাদের সিবিআই, ইডির তলবের ব্যবস্থা করেছিলেন। সবরকম চক্রান্ত হয়েছিল। দুই ভিনরাজ্যের পরিযায়ী নেতা এতে মদত দিয়েছিলেন।

আরও মজার বিষয়, ২০১৬ সালে ঠিক আগের বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি দপ্তরে নারদের ভিডিও দেখিয়ে সকলকে গ্রেপ্তারের দাবি করা হয়েছিল। তার মধ্যে মুকুল, শুভেন্দু, শোভনকে বিজেপি নেয়। এখন শুভেন্দু বিরোধী দলনেতা। মুকুল সেই দাঁড়েই বসে।

তাহলে নারদ কেলেঙ্কারি ভুলে যাবে তো বিজেপি?
রাজ্যপাল চার্জশিটে সম্মতি দেন। লোকসভার স্পিকারের এত সময় লাগে কেন?

এই বিজেপির হাল দেখে মানুষ হাসছে। আদি বিজেপি লাটে উঠেছে। সারদা, নারদে অভিযুক্তরা এখন বিজেপির কোলে। তাদের স্বার্থেই এখন বিধানসভায় এসব প্রসঙ্গ তোলা বারণ বিজেপির বিধায়কদের।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...