Saturday, March 21, 2026

বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার খরচ কেন্দ্র নিয়ন্ত্রণ করুক, জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

Date:

Share post:

একেইতো করোনার ( corona pandemic)ভয়ে প্রাণ ওষ্ঠাগত। তার ওপর পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে তাঁকে যদি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। কারণ বেসরকারি হাসপাতালের মাত্রাতিরিক্ত বিল। শুধুমাত্র এই চিকিৎসার খরচ বহন করতে গিয়ে দেশের বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছেন । বিপর্যস্ত হয়ে পড়েছেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এই বিপুল পরিমান বিলে লাগাম পরাতে সুপ্রিম কোর্টে (supreme court)মামলা করলেন আইনজীবী সচিন জৈন। তিনি আদালতে আবেদন করেছেন, কেন্দ্র সরকারের উচিত অবিলম্বে বেসরকারি হাসপাতালগুলির করোনা চিকিৎসার খরচ বেঁধে দেওয়া। সেইসঙ্গে এই আবেদনে মনে করিয়ে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই বেসরকারি হাসপাতালগুলি তৈরি হয়েছে কম দামে পাওয়া সরকারি জমির ওপর অথবা কোনও সেবামূলক সংস্থার অনুদানের সাহায্য নিয়ে । তাই ওই আইনজীবী শীর্ষ আদালতের কাছে আপিল করেছেন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির অন্তত করোনা চিকিৎসার ক্ষেত্রে লাভ কম রেখে চিকিৎসা পরিষেবা দেওয়া উচিত। আবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের একটা বড় অংশের মানুষের কাছে এখনও কোনও সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমা নেই। নিম্নবিত্ত মানুষের পক্ষে তাই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব নয়। তাই একটা নির্দিষ্ট খরচেই করোনার চিকিৎসার আবেদন করা হয়েছে। তবে বীমা থাকলেও বহু ক্ষেত্রেই তা থেকে প্রয়োজনে টাকা পাওয়া যাচ্ছে না। করোনা আক্রান্তদের পরিবারগুলি সর্বস্বান্ত হয়ে যাচ্ছে।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...