Saturday, April 4, 2026

কেন্দ্রের বিরুদ্ধেই বিস্ফোরক বার্তা অর্জুন সিংয়ের, রাজনৈতিক জল্পনা চরমে

Date:

Share post:

“কেন্দ্রীয় সরকার শুধু আইন দেখিয়ে যাচ্ছে। কাজের কাজ কিছুই করছে না।”
নিজের দলের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)৷ দলের সাংসদের মুখে কেন্দ্রীয় সরকারের নীতির এভাবে কড়া সমালোচনায় তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা।

সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, বুধবার রাতে জগদ্দলে তাঁর বাড়ির সামনে বোমাবাজি হয়েছে৷ রাত ২টো নাগাদ আচমকাই দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে পরপর বেশ কয়েকটি বোমা ছোড়ে। তাঁর প্রশ্ন, CISF-এর পাহারা থাকা সত্ত্বেও কীভাবে সাংসদের বাড়ির সামনে বোমাবাজি হল?
বৃহস্পতিবার সকালে অর্জুন সিং জগদ্দল থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে এলাকা পরিদর্শনে যান৷ সেই সময় পুলিশের সামনেই অর্জুন সিং অভিযোগ করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। এরপরই ক্ষুব্ধ অর্জুনের মুখে বিস্ফোরক উক্তি, “কেন্দ্রীয় সরকার (Govt of India) শুধু আইন দেখিয়ে যাচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না৷ এদিকে দলীয় কর্মীরা ঘর ছাড়া হচ্ছে ,তাদের বাড়ি লুঠপাট হচ্ছে। তাদের মারধর করা হচ্ছে। বাংলার অবস্থা আবার ১৯৪৭ হতে চলেছে।”

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগা এবারই প্রথম নয়৷
কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এর আগে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন অর্জুন সিং।
নির্বাচনের ফল ঘোষণার পর জগদ্দল, ভাটপাড়ায় যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তার
প্রতিবাদেই ইস্তফার কথা বলেছিলেন সাংসদ। সেই সময়ে অর্জুন বলেছিলেন, “গণতন্ত্র রক্ষার জন্য জনগণের ভোটে জয়ী হয়েছি। আর জনগণকে রক্ষা করতে পারছি না। তাহলে সেই জনপ্রতিনিধি থেকে লাভ কী? এর থেকে ভালো আমাদের উচিত ইস্তফা দিয়ে দেওয়া ।”

আর এবার তো সরাসরি নরেন্দ্র মোদির সরকারের (Narendra Modi) নীতি নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ প্রসঙ্গত,নিজের বারাকপুর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা আসনেই জয়ের টার্গেট করলেও এবার বিজেপি জিতেছে শুধু ভাটপাড়া আর জগদ্দলে৷ বীজপুর, বারাকপুর, আমডাঙা, নৈহাটি, নোয়াপাড়া হাতছাড়া হয়েছে অর্জুনের। তৃণমূলের দাপটে ধূলিসাৎ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড়। বারাকপুর লোকসভা কেন্দ্রজুড়ে এখন একটাই কথা, দাপুটে নেতা অর্জুন সাংগঠনিক ক্ষমতা হারিয়ে ফেলেছেন৷

আর তারপর থেকেই বার বার যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং করে চলেছেন, তাতে সাধারণ মানুষের পাশাপাশি বিজেপি অন্দরেও এখন জোর জল্পনা শুরু হয়েছে৷ প্রশ্ন উঠছে, তাহলে কি ফের
দলবদলের ইঙ্গিত দিচ্ছেন অর্জুন সিং ?

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...