Saturday, April 4, 2026

FDA, WHO অনুমোদিত করোনা ভ্যাকসিনও আমদানি করা যাবে ভারতে, জানাল কেন্দ্র

Date:

Share post:

করোনা-ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের।

বৃহস্পতিবার নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO অথবা মার্কিন সংস্থা FDA অনুমোদিত যে কোনও ভ্যাকসিন (Vaccine) এবার থেকে ভারতে আমদানি করা যাবে।
দেশে এখনও পর্যন্ত অনুমোদন পেয়েছে ৩টি ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এসেছে রাশিয়ার স্পুটনিক-ভি। তবে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অভাব দেখা দিয়েছে ভ্যাকসিনের। এবার ভ্যাকসিন আমদানি করার অনুমোদন দেওয়ায় ভারতে এখন জনসন অ্যান্ড জনসন, ফাইজার, মডার্নার টিকাও আমদানি করা যাবে। এর জন্য আমদানির লাইসেন্সও আগামী দিনদুয়েকের মধ্যে দেওয়া হবে৷

নীতি আয়োগের এই সদস্য এদিন আরও জানান, রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছেছে স্পুটনিক ভি-এর প্রথম ব্যাচ। আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে রাশিয়ার এই টিকা। জুলাই থেকেই ভারতে ডঃ রেড্ডির ফ্যাক্টরিতে উৎপাদিত হবে রাশিয়ার এই ভ্যাকসিন। ভারতে ১৫.৬ কোটি ডোজ উৎপাদন করা হবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের অভাব চরমে উঠেছে। সেই পরিস্থিতিতে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানির এই ঘোষণার ফলে টিকার অভাব মিটতে পারে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি, ভ্যাকসিন নিয়ে কয়েকদিন আগেই আশার আলো দেখিয়েছে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক৷ তারা আগামী ৪ মাসের টিকা উৎপাদন পরিকল্পনার কথা কেন্দ্রকে জানিয়েছে৷ সেই রিপোর্টেই জানানো হয়েছে, তারা আগস্টের মধ্যে যথাক্রমে ১০ কোটি ও ৭.৮ কোটি ডোজ তৈরি করবে৷

আরও পড়ুন- ‘কাজ নেই, টাকা নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই’, জানাল সুপ্রিম কোর্ট

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...