Monday, April 13, 2026

‘সুশীল কুমারের জন‍্য ভারতীয় কুস্তির বদনাম হল’,বললেন কুস্তিগিরের প্রশিক্ষক বীরেন্দ্র কুমার

Date:

Share post:

‘সুশীল কুমারের( Sushil kumar) জন‍্য ভারতীয় কুস্তির বদনাম হল।’ এমনটাই মনে করছেন সুশীলের প্রশিক্ষক বীরেন্দ্র কুমার( virendra kumar)। সুশীলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। তারপর থেকেই সুশীলকে খুঁজছে দিল্লি পুলিশ। সুশীল কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে দিল্লি পুলিশ। আর এমন ঘটনায় ছাত্রের নাম জড়িয়ে যাওয়ায় অপমানিত বোধ করছেন বীরেন্দ্র কুমার।

বীরেন্দ্র কুমার এদিন বলেন, “এই ঘটনার পর থেকে কোনও বাবা-মা তাঁর সন্তানকে কুস্তির আখড়ায় পাঠানোর আগে ভাবনাচিন্তা করবে। সুশীলের মতো বড় নাম,এমন নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ায় ভারতীয় কুস্তি কালিমালিপ্ত হল। এখন কোনও পরিবার চাইবে না যে তাঁর ছেলে-মেয়ে অসৎ সঙ্গে বেড়ে উঠুক।”

গত ৬ মে ছত্রসল স্টেডিয়ামে সাগর রানা নামে ২৩ বছরের এক কুস্তিগিরকে খুন করা হয়। সেই খুনের ঘটনায় সুশীলের নাম জড়িয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য সুশীলকে পুলিশ খুঁজলেও, এখনও অবদি সুশীলের খোঁজ পায়নি দিল্লি পুলিশ।

আরও পড়ুন:কোভিডমুক্ত হওয়ার পর কী কী খাবেন? বলিউড তারকাদের পুষ্টিবিদের ঘরোয়া পরামর্শ

Advt

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...